ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

জঙ্গিদের ফোন-উড়োচিঠি : সিলেট কেন্দ্রীয় কারাগারে কঠোর নিরাপত্তা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম

জঙ্গিদের ফোন-উড়োচিঠি : সিলেট কেন্দ্রীয় কারাগারে কঠোর নিরাপত্তা
দেশের উত্তরের জেলা লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি পাওয়ার পর সারা দেশের ৬৮ কারাগারের নিরাপত্তা জোরদার করেছে কারা অধিদফতর। এরই ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগারেও গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা । সিলেট কারাসূত্র জানায়, সম্প্রতি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা স্বাক্ষরিত একটি চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই চিঠিতে রয়েছে সুনির্দিষ্ট বেশ কিছু নির্দেশনা। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শহরতলির বাধাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে কারারক্ষী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি স্ট্রাইকিং ফোর্স। স্ট্রাইকিং ফোর্সের সদস্য ও কারারক্ষীেদের পরানো হয় বুলেটপ্রুফ জ্যাকেট এবং তাদের কাছে দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্র। যা এর আগে ছিলো না। এছাড়াও কারা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিনই সিলেট কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থার খোঁজ-খবর রাখছেন। জানা গেছে, সম্প্রতি লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেল সুপারের কাছে একটি উড়োচিঠি আসে। ওই চিঠিতে কারাগারে আটকে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় তাদের সহযোগী জঙ্গিরা। চিঠির পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করেও একই হুমকি দেয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়। কারা অধিদফতর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেটসহ সারা দেশে কারাগারের নিরাপত্তা জোরদার করে। সিলেট কেন্দ্রীয় কারাগারের বাড়তি নিরাপত্তার বিষয়ে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের একটা অনলাইন পোর্টালের সাথে আলাপে জানান, আমাদের কাছে কারা অধিদফতরের চিঠি আসার পরপরই আমরা তড়িত গতিতে সিলেট কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদারের পদক্ষেপ গ্রহণ করি। বর্তমানে প্রধান ফটকসহ কারাগারের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগের চাইতে দ্বিগুণ কারারক্ষী রাখা হয়েছে এবং কারারক্ষী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় আলাদা একটি স্ট্রাইকিং ফোর্স। তিনি বলেন, আগে করারক্ষীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতো না। এখন তাদেরকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও ডিউটির সময় স্ট্রাইকিং ফোর্সের সদস্য এবং কারারক্ষীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করেন। আগে এমনটি করা হতো না। সিনিয়র এই জেল সুপার আরো জানান, করোনা পরিস্থিতির কারণে তো এমনিতেই কয়েক মাস থেকে কয়েদিদের সঙ্গে দর্শনার্থীদের দেখা-সাক্ষাৎ বন্ধ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি কোনো কয়েদির স্বজন টাকা বা জামা-কাপড় দিতে আসেন তবে সেই টাকা, মালামাল এবং নিয়ে আসা লোককে তীক্ষ্ণভাবে তল্লাশি করে সবকিছু গ্রহণ করা হয়।