মোংলা বন্দরের পশুর নদী থেকে ২ হাজার লিটার লুব্রিকেন্ট অয়েল (মবিল)সহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (১৩ সেপ্টেম্বর)পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায়ে কোস্টগার্ড এদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোংলা উপজেলার কানাইনগর গ্রামের মোঃ নিয়ামুল (২২), জয়বাংলা গ্রামের হারুন হাওলাদার(৩৫) এবং একই গ্রামের রফিকুল(২৫)।
রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে লুব্রিকেন্ট অয়েল (মবিল) পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯শ ৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে। চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?