ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচারের রায় কার্যকর করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব - পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৯ পিএম

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচারের রায় কার্যকর করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব - পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন,আমরা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচারের রায় কার্যকর করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব। মুজিববর্ষে কমপক্ষে একজন খুনিকে দেশে এনে বিচারের রায় কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ (১২ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন । ড. মোমেন পলাতক খুনিদের দেশে ফেরত আনার জন্য প্রবাসীসহ মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন সকলের সহায়তা কামনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় আবস্থানরত খুনিদের দেশে আনার বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহেরও আহবান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান শাসনামলে প্রায় ১৪ বছর কারাগারে কাটিয়েছেন বাঙালির অধিকার আদায় এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু তাঁকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। এটা আমাদের জন্য একটি বড় কলঙ্ক। এ কলঙ্ক থেকে মুক্ত হতে আমরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মুজিববর্ষে দেশে এনে বিচারের রায় কার্যকর করতে চাই। তিনি বলেন, আমরা ২১ আগস্ট হামলায় জড়িতদেরও বাংলার মাটিতে এনে বিচারের রায় কার্যকর করতে চাই। ড. মোমেন বলেন, জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে বলে ইনডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচার কার সম্ভব হয়েছে। জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করায় আমরা মুজিববর্ষ পালন করতে পারছি এবং আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে উন্নয়নের মডেল এবং নারীর ক্ষমতায়নের নক্ষত্র হিসেবে পরিচিত। আগামীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ২০৪১ সালের মধ্যে প্রতিষ্ঠা করব। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না; আর যত দিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন কেবল নিজে দেখেননি, তিনি তা আমাদের হৃদয়ে গ্রোথিত করে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পথ ধরে দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার সব করেছেন; দেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। ‘আমরা বিজয়ের জাতি এবং আমরা পারব’- এ মানসিকতা দেশরত্ব শেখ হাসিনা আমাদের প্রত্যেকের হৃদয়ে গ্রোথিত করেছেন। ‘জনতার প্রত্যাশা’ নামক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট মো: নূরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আকরাম হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি শেখ মো: জাহাঙ্গীর আলম এবং জাতীয় শ্রমিক লীগ নেতা মীর মোহাম্মদ আবু হানিফ। প্রেস বিজ্ঞপ্তি