ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা

জমি দখলের অভিযোগ এনে চাচাতো ভাই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৯ পিএম

জমি দখলের অভিযোগ এনে চাচাতো ভাই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামে আপন চাচাতো ভাই সাদ্দাম শেখ এর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় চাচাতো ভাইর স্ত্রী পুলিশ কনেস্টবল রুপা আক্তারের বিরুদ্ধে মামলাসহ হয়রানী ও হুমকীর অভিযোগ আনা হয়। লিখিত বক্তব্যে সাদ্দামের চাচাতো ভাই মোঃ বেল্লাল শেখ বলেন, ''আমাদের পৈত্রিক সম্পত্তি হচ্ছে বারুইপাড়া ইউনিয়নের কোদলা মৌজায়। সেখানে আমাদের ও আমার চাচা নিজাম শেখ ও ইউনুছ শেখ মোট ২৫ শতক বৈধ সম্পত্তি জোর করে অবৈধ ভাবে দখল করে আছে অপর চাচা মাহাবুব শেখ এর ছেলে সাদ্দাম শেখ। এ বিষয়ে একাধিকবার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও সাদ্দাম উক্ত সালিশ বৈঠকে কখনও উপস্থিত হয়নি। এমনকি সে দাবী করছে ওই জমি সে দলিল করে নিয়েছে। কিন্তু তার পক্ষে কোন দলিল বা কাগজপত্র কখনও দেখাতে পারেনি। এমন অবস্থায় আমার অন্য চাচাদের ছেলে-মেয়েসহ আমরা বাগেরহাট মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো তার পুলিশ কনেস্টবল স্ত্রী রুপা আক্তার (বর্তমানে বাগেরহাটের ফকিরহাট থানায় কর্মরত) তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাসহ হয়রানী করার হুমকী দিয়ে যাচ্ছে।'' এমন অবস্থায় এ ঘটনার বিচার ও সুষ্ট প্রতিকার পেতে বেল্লাল শেখ ও তার চাচাদের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে বেল্লাল শেখ এর পরিবার ও তার দুই চাচা নিজাম শেখ এবং ইউনুছ শেখসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।