ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন আর নেই

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৯ এএম

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন আর নেই
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সিরাজ উদ্দিন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে , ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ১৮ বছর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তারা বলেন, তিনি ছিলেন আওয়ামীলীগের একনিষ্ঠ নিবেদতিপ্রাণ এক কর্মী। সারাজীবন তিনি দলের জন্য কাজ করে গেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুর শাফী চৌধুরী এলিম, মিজানুর রহমান চৌধুরী রিংকু, শাহাব উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলার রুহিন আহমদ খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রুশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামদ জিলু, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুশাহিদ আলী, সাধারন সম্পাদক নুরুল আলম, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল আলম ফয়ছল, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, আব্দুস ছালাম, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ।