ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

পরীক্ষা সাশ্রয়ী হওয়ায় বিয়ানীবাজার কলেজের শিক্ষার্থীরা ফেরত পাচ্ছে একটা অংশ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩২ এএম

পরীক্ষা সাশ্রয়ী হওয়ায় বিয়ানীবাজার কলেজের শিক্ষার্থীরা ফেরত পাচ্ছে একটা অংশ
মোঃইবাদুর রহমান জাকির অনলাইনে পরীক্ষা- সাশ্রয়কৃত ব্যয় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় ফেরত দিচ্ছে সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসন।মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। আর এজন্য পরীক্ষা ব্যয় কিছুটা সাশ্রয় হওয়ায় এর একটি অংশ শিক্ষার্থীদেরকে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। একই সাথে এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র জমা দেয়ার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। রোববার (৬সেপ্টেম্বর ) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা মহামারির কারণে কলেজের পাঠদান বন্ধ থাকলেও একাদশসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অনলাইনে চলছিল। পরবর্তীতে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। সিদ্ধান্তনুযায়ী প্রথম দিন রোববার (৬ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনলাইনে গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী। একাদশ শ্রেণির অন্য পরীক্ষাগুলোর মধ্যে ৭ সেপ্টেম্বর ইংরেজি, ৮ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান/পৌরনীতি ও সুশাসন/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ১০ সেপ্টেম্বর রসায়ন বিজ্ঞান/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ হিসাব বিজ্ঞান, ১২ সেপ্টেম্বর গণিত/যুক্তিবিদ্যা/ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, ১৩ সেপ্টেম্বর জীববিদ্যা/সমাজ বিজ্ঞান/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন এবং ১৪ সেপ্টেম্বর অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলেজ প্রশাসন আরও জানায়, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা নিজ খরচে উত্তরপত্র তৈরি করছে। এছাড়া অভিভাবকদের সহযোগিতার কারণে পর্যবেক্ষকের সম্মানী বাবদ ব্যয়ও সাশ্রয় হচ্ছে। আর তাই উত্তরপত্র জমা দেয়ার নির্ধারিত সময়গুলোতে পরীক্ষা বাবদ সাশ্রয়কৃত ব্যয়ের অংশটুকু শিক্ষার্থী বা অভিভাবকদের কাছে ফেরত দেবার সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন।