সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সেবায়েত ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাধা বিনোদ মিশ্র পরলোকগমন করেছেন।
আজ (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য ভক্তঅনুরাগী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভক্ত অনুরাগীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান রবিবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে সেবায়েত রাধা বিনোদ মিশ্র এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, সাধারণ সম্পাদক লিপ্টন তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষু ভূষন দেব, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভূষন দেব, ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ।
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?