ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলে গেলেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহীম, জানাযায় হাজারো মানুষের ঢল

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭ পিএম

চলে গেলেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহীম, জানাযায় হাজারো মানুষের ঢল
সিলেটের গোলাপগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব মাওলানা আব্দুর রহীম (৬৫)আর নেই জানাযা শেষে দাফন সম্পন্ন। ৪ সেপ্টেম্বর বাদ আছর বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজ গ্রামে গির্দ্দ ক্লাব মাঠে জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা আব্দুল হালিম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৪ সেপ্টেম্বর সকাল পৌনে ১০ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। একাধারে তিনি দীর্ঘ ৩৭ বছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ঈমাম ও খতিবের দ্বায়ীত্ব পালন করেন। প্রিয় হুজুরকে শেষ দেখা ও জানাযার নামাজে উপস্থিত হওয়ার জন্য বিকাল ৩ টা থেকে গোলাপগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মুসল্লীরা। বিকাল ৫টা ২০ সময় পূর্ব নির্ধারিত সময় নির্ধারন থাকলেও মুসল্লীগন আসতে থাকলেই সর্বসম্মতিক্রমে জানাযার সময় আরো ১০ মিনিট বাড়ানো হয়। সরজমীনে দেখা যায় হাজারোধীক মানুষের সমাগম হয় জানাযার নামাজে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ চৌমুহনী জামেমসজিদের ঈমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুহিউসুন্নাহ চৌধূরী নির্জিস, এড. আব্দুর রকিব, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাউন্সিলার রুহিন আহমদ খান, সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল আলম ফয়ছল, বিশিষ্ট মুরব্বী হাফিজুর রহমান চৌধূরী (মগল) মিয়া, এনু মিয়া, আশুক মিয়া, আব্দুল কাদির আজি, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, কাউন্সিলার জহীর উদ্দীন সেলিম, জবান আলী, পরিবেশবাদী আব্দুল লতিব সরকার, মাওলানা আব্দুল জলীল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, যুবলীগ নেতা আব্দুস ছালাম, ইউপি সদস্য মুজিবুর রহমান মলিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রুফ, জাতীয় পার্টি নেতা জালাল আহমদ চৌধূরী। মরহুমের বড় ছেলে দেলোয়ার হোসেন মাহমুদ জানাযাপূর্বে সকল মুসল্লীদের কাছে কান্নাজড়িত কন্ঠে বাবা রুহের মাগফেরাতের জন্য দোয়া চান।