ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

বড়লেখায় অসচ্ছল অসুস্থ বিএনপি নেতাকর্মীদের লন্ডন মহানগর যুবদল নেতার সহযোগীতা প্রদান

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৫:২২ এএম

বড়লেখায় অসচ্ছল অসুস্থ বিএনপি নেতাকর্মীদের লন্ডন মহানগর যুবদল নেতার সহযোগীতা প্রদান
আবুতাহের লিপু, বড়লেখা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দল(বি,এন,পি)অসচ্ছল অসুস্থ নেতাকর্মীদের মধ্যে লন্ডন মহানগর যুবদল সিনিয়র সহসভাপতি রুহুল আমিন সাইফুলের অর্থায়নে আর্থিক সহযোগীতায় আজ রাত ৮ঘটিকার সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন সমুহের আয়োজনে এক যৌথ কর্মী সভা অনুষ্টিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাউল হক মিনুর (সাবেক মেম্বার) সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সি. সহ সভাপতি আলাল উদ্দিন( সাবেক চেয়ারম্যান),সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জালাল আহমদ তালাল।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভী বাজার জেলা যুবদলের সদস্য কাওছার আহমদ,জেলা ছাত্রদল নেতা নাদের আহমদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ আহমদ,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক,ইউনিয়ন যুবদল নেতা এমরানুল হক বাবু প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সকল অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।অনুষ্টান শেষে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের অসচ্ছল অসুস্থ নেতাকর্মীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি মুজিবুর রহমান খছরু তাহাঁর বক্তব্যে বলে জাতীয়তাবাদী পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের জন্য উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। দুঃশাসন থেকে উৎপন্ন হয় গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী হিংস্রতা। স্বৈরাচারী সরকারের গড়ে তোলা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে বিরোধী দলের প্রতিবাদী নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া তাদের নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিলো।একদলীয় দুঃশাসনের নমুনা। তিনি আরো বলেন, ‘দেশে বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুম হত্যা হয়রানি তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি করেছে। বিরোধী দলশূন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গুম খুন কে পথের কাঁটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বলেন,'জনসমর্থনহীন ও ভোটারবিহীন সরকারের টিকে থাকার অবলম্বনই হচ্ছে খুন/গুম/হত্যা। এ ধারা বয়ে চললে দেশ অরাজকতার ঘন অন্ধকারে ডুবে যাবে। মানুষের স্বাভাবিক জীবন-যাপন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে। আসুন, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হই। কেবল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠন হলেই গুম,হত্যা, অপহরণ, খুন ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ দূর হবে, জনজীবনে স্বস্তি ফিরবে।