ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

আশঙ্কামুক্ত পরিবেশমন্ত্রী বাসায় ফিরেছেন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ০৯:২৮ পিএম

আশঙ্কামুক্ত পরিবেশমন্ত্রী বাসায় ফিরেছেন
বড়লখা (মৌলভীবাজার) প্রতিনিধি নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বাসায় ফিরেছেন। মন্ত্রীর সুস্থতার খবরে তাঁর নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ীর মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মন্ত্রী তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া প্রকাশ করেন এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী সব দেশবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর নমুনা পরীক্ষা করলে ১২ আগস্ট দুপুরে ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ওই দিন সন্ধ্যায়ই তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় ভর্তি হন। তিনি প্রধান চিকিৎসক ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক ছাড়াও প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম এবং ডা. মেজর সাদিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আন্তরিকভাবে চিকিৎসাসেবা প্রদানের জন্য তিনি চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।