ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

মহানবীকে নিয়ে কটূক্তি : নাইজেরিয়ায় গায়কের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০৪:৫৮ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তি : নাইজেরিয়ায় গায়কের মৃত্যুদণ্ড
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে নাইজেরিয়ার এক গায়কের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির শরিয়াহ আদালত। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে। মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত ওই গায়কের নাম ইহায়া আমিনু শরিফ (২২)। তিনি নাইজেরিয়ার কানো রাজ্যের বাসিন্দা। গত মার্চ মাসে সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটস অ্যাপে একটি গান শেয়ার করেছিলেন শরিফ। শেয়ারের পরপরই গানটি ভাইরাল হয়ে যায়। পরে অভিযোগ ওঠে, ওই গানে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। দেশটির বেশ কয়েকটি জায়গা থেকে শরিফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা শরিফের বাড়ি জ্বালিয়ে দেয়। পরে শরিফকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। কানোর ধর্মবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, চার মাস ধরে বিচার প্রক্রিয়া চলেছে। বিশৃঙ্খলা এড়াতে রুদ্ধদ্বার কক্ষে এ বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গোটা বিচার প্রক্রিয়ায় গায়ক শরিফ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন বলেও প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রায় তার বিপক্ষেই গেছে। দেশটির শরিয়ত আইন অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। যদিও নাইজেরিয়ার আইন বিশেষজ্ঞদের বক্তব্য, এই আদেশের বিরুদ্ধে চাইলে শরিফ উচ্চ আদালতে আপিল করতে পারবেন।