দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বিমান বাংলাদেশের বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নোটিস বোর্ডে এই তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি কুয়েত সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক।
তবে প্রথম থেকেই যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করতে থাকে বিমান।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: