গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার ২৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো, উপজেলার বাগলা সালিকোনার মৃত আব্দুল লতিফের ছেলে রাজু মিয়া(৪৫) এবং মোল্লারচর গ্রামের ললাই মিয়ার ছেলে আল আমিন(১৯)। গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অপরদিকে, এসআই বাপ্পী রুদ্র পালের নেতৃত্বে পুলিশের আরো একটি দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী রায়না বেগম ও আজিজ আহমদ(৪৫)কে গ্রেফতার করে। রায়না বেগম হেতিমগঞ্জ গ্রামের ফাতির আলীর স্ত্রী। তার বিরুদ্ধে আদালতের ১ বছরের কারাদন্ড ও ১৪লক্ষ টাকা জরিমানার সাজা রয়েছে। গ্রেফতার আজিজ আহমদ উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামের মছন উদ্দিনের ছেলে। সে গোলাপগঞ্জ থানার এজহারনামীয় আসামী। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: