বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত দক্ষিণখান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
ঢাকা উত্তরের ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন রুবেল।ক্যান্সার আক্রান্ত হবার কারণে থেমে যায় রুবেলের স্বাভাবিক জীবনের গতিধারা।
বেঁচে থাকার জন্য স্বপ্ন ক্ষীণ হলেও এখন তার উন্নত চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এফবিসিসিআই’র সহসভাপতি, বিজিএমইএ’র সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, স্টারলিং গ্রুপ ও লায়লা গ্রুপের চেয়ারম্যান উত্তরা জনপদের অধিবাসী মো: সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য রুবেলের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
রুবেলের চিকিৎসায় আর্থিক সহায়তা পেয়ে রুবেলের পরিবার স্টারলিং গ্ৰুপ ও লায়লা গ্ৰুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও লায়লা গ্ৰুপ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া উত্তরা আব্দুল্লাহপুর জামে মসজিদ ও মক্তব এর সংস্কার এর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জনাব মো: সিদ্দিকুর রহমান। ২৫ জুলাই তারিখ উত্তরা আব্দুল্লাহপুর জামে মসজিদের ইমাম সাহেবের হাতে উনার প্রতিনিধিদের মাধ্যমে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য জনাব সিদ্দিকুর রহমান উত্তরা জনপদে বিভিন্ন ক্ষেত্রে করোনা সময়ে ব্যক্তি উদ্যোগে জনকল্যাণমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?