চার সদস্যের পরিবারের অল্প বয়সের একমাত্র উপার্জক্ষম ছেলে রাকিব । খুব নম্র ভদ্র স্বভাবের বলে এলাকার সবাই স্নেহ করে । অভাবের সংসারে লেখাপড়া তেমন করা হয়ন। পিতা:মোঃ মারুফ, গ্রাম :উত্তর গোমদন্ডী ,পৌরসভা :বোয়ালখালী , জেলা :চট্রগ্রাম। দুঃখে কষ্টে চলা রোগে শোকে জর্জরিত অসুস্থ সহজ সরল মিষ্ঠভাষী বাবার সংসারের হাল ধরতে একটা টিনের দোকানে কাজ নেয় রাকিব । কোনো রকম চলছিল তাদের সংসার ।
গত ১৪ জুলাই দোকানে টিনের বান্ডেল সরাতে গিয়ে হঠাৎ বড় একটা টিনের বান্ডেল তার ঘাড়ের উপর পড়ে গেলে রাকিব টিনের বান্ডেল এর নিচে চাপা পড়ে । এই দুর্ঘটনায় তার ঘাড় ও মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে যায় । এবং তার ঘাড়ের মধ্যকার রগ ও বেশ ক্ষতিগ্রস্ত হয় , ফলে তার শরীর সম্পূর্ণ অবশ হয়ে যায়।
বর্তমানে সে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেড এ চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে ডাক্তার জানান । যা তার অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। এলাকার কিছু তরুণ ও যুবক মিলে তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে চেষ্টা করে যাচ্ছে । তারা অনেক প্রবাসী ভাই-বন্ধুদের সাথে যোগাযোগ করে সাহায্যের আবেদন করছে।
রাকিবের পরিবার সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। কোনো হৃদয়বান ব্যাক্তি বা সকলের সম্মিলিত ছোট্ট প্রচেষ্টায় রাকিব আবারো ফিরে পেতে পারে তার অমূল্য জীবন এবং তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে |
একটি প্রাণ বাঁচাতে তার চাচাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ।
রবিউল হোসেন
ইসলামী ব্যংক বাংলাদেশ লিঃ
A/C নম্বর ۔20501620203177905
চকবাজার শাখা , চট্রগ্রাম
ব্যক্তিগত বিকাশ নম্বর
(সাজ্জাদ) : 01829591329
(রবিউল ): 01771862233
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?