বানিয়াচং উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।
সোমবার বিকাল ৪টায় বানিয়াচং থানার হলরুমে,বানিয়াচং থানা ইনচার্জ মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও এস আই ছাত্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।এতে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া, রায়হান উদ্দিন সুমন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বলেন, বর্তমানে বানিয়াচংয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ভাল করার জন্য পুলিশের সকল সদস্য মিলে কাজ করছে। গ্রাম্য দাঙ্গা নিয়ন্ত্রণে এসেছে। মাদক, জুয়া ও চুরি বন্ধে বানিয়াচং থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে,সবার প্রতি সার্বিকভাবে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল