ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

সিলেটের গোলাপগঞ্জে পিতাকে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১২:২৬ এএম

সিলেটের গোলাপগঞ্জে পিতাকে বেঁধে নির্যাতন
সিলেটের গোলাপগঞ্জে ছেলেদের নিকট টাকা চাওয়ায় বৃদ্ধ পিতাকে বেঁধে নির্যাতন করেছে ছেলে ও বৃদ্ধের স্ত্রী। ৩ ছেলে ও স্ত্রী মিলে বৃদ্ধ জমির উদ্দিনকে রশি দিয়ে জোরপূর্বক হাত-পা বেঁধে নির্যাতন করে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নির্যাতনকারী স্ত্রী আকাশুন বেগম(৫০), তিন ছেলে ছালেক (২৫), ছালিক(২৩) ও মানিককে (২০) আটক করেছে । মঙ্গলবার (৭ জুলাই) সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের নওয়াইর চক গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, স্ত্রী ও ছেলেদের নির্যাতনের শিকার হয়ে অপমানে বিষ পান করে অত্নহত্যা করতে চেয়ে ছিলেন বৃদ্ধ জমির উদ্দিন। তবে তিনি এখন আশংকা মুক্ত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মঙ্গলবার সকালে বৃদ্ধ জমির উদ্দিন তার কিছু ঋণ পরিশোধের জন্য স্ত্রী ও ছেলেদের নিকট টাকা চায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে জমির উদ্দিনকে রশি দিয়ে হাত পা বেঁধে নির্যাতন করে। জমির উদ্দিনকে চেপে ধরে রশি দিয়ে বাঁধা ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । পরে স্থানীয়রা গিয়ে বৃদ্ধকে মুক্ত করেন। বিষয়টি জানতে পেরে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ প্রেরণ করেন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে স্ত্রী আকাশুনা বেগম, ছেলে ছালেক (২৫) ও ছালিক(২৩) মানিককে (২০) আটক করে থানায় নিয়ে এসেছে। এদিকে, বৃদ্ধ জমির উদ্দিন স্ত্রী ও ছেলেদের হাতে নির্যাতনের শিকার হয়ে অপমানে বিষ পানে আত্নহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি এখন শংকামুক্ত বলে জানা এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় শোনার সাথেই সাথেই উপ-পরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে ও এসআই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নির্যাতনকারী তিন ছেলে ও স্ত্রীকে আটক করেছেন। বৃদ্ধ জমির উদ্দিনকে থানায় আনা হয়েছে তার বক্তব্যের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নির্যাতনকারী স্ত্রী সন্তানদের ৮ জুলাই সকালে কোর্টে চালান করা হবে।