ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

বাংলাদেশে করোনায় মৃত্যু দুই হাজার ছাড়ালো

প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৩:২২ পিএম

বাংলাদেশে করোনায় মৃত্যু দুই হাজার ছাড়ালো
গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৯৪৬ টি। দেশের ৭৩ টি ল্যাবের মধ্যে মোট ৬৮টি ল্যাবের ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। নতুন করে ১ হাজার ৯০৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭২ হাজার ৬২৫ জন। রবিবার (৫ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ১৮ জন। দেশে এখন মৃত্যুহার ১.২৬ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার ১৯.৫৭ শতাংশ এবং সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ। প্রতিদিনের করোনা আপডেট জানানোর আগে মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রতি জোড় দেয়া হয়। করোনার কারণে অর্থিক সংকটে অনেকে চিন্তি থাকছেন বলে মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে। নিয়মিত ৮ ঘন্টা ঘুমানোর পরামর্শ দেয়া হয়। অবসর সময়ে বাগান করা বা পশু পালন করলে মানসিক চাপ কমে বলে জানানো হয়। তাছাড়া রান্না করলে মানসিক চাপ কমে। সৃষ্টিশীল কাজ ও বিনোদন বা ছবিঁ আঁকা মুভি দেখার কথা বলা হয়। নারীদের প্রতি সংবেদনশীল হতে আহ্বান জানানো হয়। শিশুদের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির বিষয়টি খেয়াল রাখতে বলা হয়। তাছাড়া ধুপমান পরিত্যাগ করার পরামর্শ দেয়া হয়। গতকালে মোট মৃত্যু হয়েছিল ২৯ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ২৮৮জন।