ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

১৩ জুলাই থেকে লন্ডনের মসজিদগুলো পরিক্ষামুলক খোলা হবে

প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ০৪:১৮ পিএম

১৩ জুলাই থেকে লন্ডনের মসজিদগুলো পরিক্ষামুলক খোলা হবে
গত ২ জুলাই বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসের ৪৫টি মসজিদের নেতৃত্বধানকারি সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১৩ জুলাই সোমবার থেকে মসজিদগুলো পরিক্ষামুলক ভাবে খোলার সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠনের ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি হিরা ইসলামের পরিচালনায় উক্ত সভায় কাউন্সিল অব মস্কের পরিচালনা কমিতির সকল সদস্যসহ ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডাইরেক্টর, দারুল উম্মা মসজিদের চেয়ারম্যানসহ অন্যান্য মসজিদের প্রতিনিধিবৃন্দ জুম মিটিং এ উপস্তিত ছিলেন। এ ব্যাপারে মসজিদগুলর জন্য সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।গাইডলাইনের মধ্যে থাকবে, মসজিদে আসার সময় মুসল্লিগণ নিজ নিজ ঘরে অযু করে ও নিজের প্রেয়ার ম্যাট নিয়ে আসবেন, কমপক্ষে এক মিটার দুরত্ব বজায় রেখে নামাজে দাঁড়াবেন, মাস্ক পরিধান করে আসবেন, মুসুল্লিদের নাম দস্তখতসহ তালিকাবদ্ধ রাখবেন, ৭০ বছরের বেশি বয়স্ক বৃদ্ধ এবং ১২ বছরের নিচের বয়সের শিশুরা মসজিদে না আসার জন্য নিরুৎসাহিত করবেন । মহিলারা আপাতত মসজিদে না এসে ঘরে নামাজ পড়বেন। যাদের কোনো ধরনের রোগের উপসর্গ আছে তারা মসজিদে আগমন থেকে বিরত থাকবেন। শুধু জামাতে নামাজের আগমুহূর্তে মসজিদ খোলা হবে। জামাত শেষ হলে বন্ধ করে দেয়া হবে। সুন্নাত নামাজ মসজিদে আসার আগে অথবা জামাত শেষে ঘরে গিয়ে পড়বেন। অতি জরুরী ছাড়া অজুখানা ও টয়লেট ব্যবহারের সুযোগ থাকবে না। মসজিদের এক দরজা দিয়ে মুসল্লিরা প্রবেশ করবেন, অন্য দরজা দিয়ে বের হয়ে যাবেন। জুতা রাখার জন্য ব্যাগ নিয়ে আসবেন। প্রতিটি মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড সেনিটাইজার রাখতে হবে। মুসল্লিরা প্রবেশের সময় সেনিটাইজার ব্যবহার করবেন এবং যাদের কোনো ধরনের রোগের উপসর্গ আছে তারা মসজিদে আগমন থেকে বিরত থাকবেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ করে দেয়ার সাড়ে ৩ মাস (১০৬ দিন) পর যুক্তরাজ্যের মসজিদগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার । ঘোষণা অনুযায়ী ৪ জুলাই শনিবার থেকে মসজিদ খোলার কথা। অবে মসজিদ খোলার অনুমতি দিলেও করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৩ জুলাই সোমবার থেকে খোলা হবে। কাউন্সিল অব মস্কের দেয়া গাইডলাইন অনুসরণ করতে মুসল্লিদের প্রতি আহবান জানান। আরো জানান, মসজিদ খুলে দিলেও মানুষের হেলথ ও সেইফটির কথা অধিক বিবেচনায় রাখা উচিৎ। যাতে মসজিদে আসার কারণে কোনোভাবেই ফের করোনার বিস্তার না ঘটে।২ জুলাই কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১৩ জুলাই সোমবার থেকে মসজিদগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে বৃটেনের অন্যান্য এলাকার মসজিদগুলোর সাথে সমন্বয় সাধন করে তাঁরা মসজিদগুলো খুলতে চান। উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২৩ মার্চ থেকে গোটা দেশে লকডাউন শুরু হয়। আর লকডাউন শুরু হওয়ার চারদিন আগেই (১৯ মার্চ) ইস্ট লন্ডন মসজিদসহ প্রায় সকল মসজিদ বন্ধ ঘোষণা করা হয়। এতোদিনই মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ ছিলো। অনেকদিন যাবৎ মুসল্লিরা অপেক্ষমাণ মসজিদে গিয়ে জামাতে নামাজের জন্য। লন্ডনের মুসল্লিরা আশাবাদী ১৩জুলাই সকল অবসান ঘঠিয়ে মসজিদের দরজা খুলে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি