সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে নাজির আহমদ (৩০) নামে নববিবাহিত নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের পাশঘিরে প্রবাহিত নোয়াগাঁও খালের ভাটিতে হাওরের জমিতে তার ভাসমান লাশ দেখতে পান জেলেরা।
তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও স্থানীয় মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।
গত সোমবার রাত সাড়ে ৮টিার দিকে একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় পা ফসকে সড়কের পাশের নোয়াগাঁও খালে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় ঢলের তোড়ে সড়কের উপর দিয়ে প্রবাহিত বন্যার পানি ও খালের পানি একাকার ছিল। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ্র দাস ও দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: