ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৩

প্রকাশিত: ২৯ জুন ২০২০, ০৫:১২ পিএম

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৩
সদরঘাটের কাছে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকায় ময়ূরী -২ লঞ্চের ধাক্কায় মর্নিংবার্ড ডুবে মৃত্যু বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। ছাড়া আরও অনেক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২ জন শিশু ৫ মহিলা ২৩ পুরুষ। একটি ভালো ফলাফল পাওয়ার আগ পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। সোমবার (২৯ জুন) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেরানীগঞ্জের কালীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে ময়ূরী দুই লঞ্চটি মেরামতের পর বুড়িগঙ্গা নদীতে নামানো হয়। ওই সময়ে মর্নিং বার্ড লঞ্চটি মুন্সিগঞ্জের কাটপট্টি ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। ময়ূরী সরাসরি পেছনদিকে মর্নিংবার্ডকে ধাক্কা দিলে সাথে সাথে লঞ্চটি ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী দ্রুত সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা লঞ্চের মধ্যে আটকা পড়ে ডুবে যায়। লঞ্চডুবির পর সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। সঙ্গে বিপুল সংখ্যাক স্থানীয় মানুষ সহায়তা করছে। তবে উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেয়া বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এখানো পৌঁছায়নি। স্থানীয়রা জানান, লঞ্চটি ডুবে যাওয়ার পর বেশ কিছু যাত্রী সাতরে নদীর কিনারে উঠতে সক্ষম হয়। তবে বেশিরভাগই উঠতে পারেনি। কতজন উঠতে পারেনি তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো কর্তৃপক্ষ। লঞ্চডুবির পর সেখানে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ বাহিনীর ডুবুরি এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরপর তারা লাশ তুলে আনছেন। রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃত পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। তিনি জানান, এছাড়া সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।