ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বিয়ানীবাজার উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির কমিটি গঠন

প্রকাশিত: ২৭ জুন ২০২০, ০৪:২২ এএম

বিয়ানীবাজার উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির কমিটি গঠন
তৃণমূলের প্রতিভাবান ফুটবলারদের  সার্বিক সহায়তা ও প্রেরনাদায়ী কাজের  লক্ষে  সিলেট বিয়ানীবাজারে ফুটবল উন্নয়ন সমিতি গঠন করা হয়েছে। উপজেলার  প্রাক্তন দুই দুই কৃতি ফুটবলার  তুতিউর রহমান তোতা কে সভাপতি ও মো. জামাল হোসেন কে সাধারণ সম্পাদক মনোনীত করে বিয়ানীবাজার উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির কমিটি গঠন করা হয়।  ২৫ জুন বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়। ফুটবল খেলাকে  জনপ্রিয় রাখতে এবং সংশ্লিষ্টদের সুখ-দুঃখের সার্বিক যোগাযোগ অটুট রাখতে বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু। ইতিমধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলাগুলোতে শাখা কমিটি করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার কৃতি ফুটবলার তুতিউর রহমান তোতাকে সভাপতি ও মো. জামাল হোসেন কে সাধারণ সম্পাদক মনোনীত করে  বিয়ানীবাজার উপজেলা ফুটবল উন্নয়ন সমিতি গঠন করা হয়েছে। বিয়ানীবাজারের  ফুটবলের  গৌরবউজ্জ্বল নাম কে  দেশব্যাপী পরিচয় ঘটাতে  ফুটবল অঙ্গণে  এই সমিতি  ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন  সমিতির নবমনোনীত সভাপতি-সাধারণ সম্পাদক। সভাপতি তুতিউর রহমান তোতা বলেন, প্রতিটি জেলায় ফুটবলকে তৃণমূল  থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ।আমরা  একই লক্ষ নিয়ে   তৃণমূল পর্যায়ে ফুটবলারদের  তৈরি করতে কাজ করবো। সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বলেন, তৃণমূলে অনেক কৃতি  ফুটবলার থাকলেও তারা নানা প্রতিবন্ধকতার কারণে জাতীয়   পর্যায়ে যেতে পারে না। আমিও এই কষ্টে ভুগেছি। আমাদের সহায়তা করার মতো কেউ ছিল না। বিয়ানীবাজার উপজেলা ফুটবল উন্নয়ন সমিতি বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে, সেখান থেকে প্রতিভাবান তরুণ ফুটবলার বাছাই করে তাদেরকে জাতীয় পরিসরে নিয়ে যেতে সর্বাত্নক কাজ করবে।