ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,অভিযুক্ত আসামী আটক

প্রকাশিত: ১৯ জুন ২০২০, ০৪:০৮ এএম

গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,অভিযুক্ত আসামী আটক
সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে(৮) ধর্ষণের অভিযোগে আসামীকে আটক করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামী কামিল আহমদকে (২০) আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান ড্রাইভারের ছেলে। ভিকটিমের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আসামী কামিল আহমদ ভিকটিম শিশুর পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে ভিকটিমের পরিবারের লোকজনের অগোচরে গত ১২ জুন দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ঐ শিশুকে জিম্মি করে দু্ইবার জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় কামিল। পরে ভিকটিম শিশু ঘটনার কথা ১৫ জুন তার পরিবারকে (মাকে) জানালে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কামিল আহমদকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মামালা নং ১৫, ১৮.০৬.২০২০। অভিযোগের প্রেক্ষিতে এসআই জুনেদ আহমদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বারকোট এলাকা থেকে আসামী কামিল আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে চিকিৎসাধিন রয়েছে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে সে থানা হেফাজতে আছে। আজ ১৯ জুন সকালে আসামী কামিল আহমদকে কোর্টে চালান করা হবে।