গোলাপগঞ্জ নতুন করে আরও ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৮ জুন বিকাল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন ও মিডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মোঃ শাহনেওয়াজ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, এই পাঁচ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল ।
আজ ( ১৮ জুন) বিকালে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হলেন,ভাদেশ্বর করগাও গ্রামের মাহবুবুর রহমান(৫২),বাঘা ইউপির সেনাম উদ্দিন (৫৫), পৌরসভার টিকরবাড়ি গ্রামের ইরিনা বেগম(২১) এবং রনকেলী গ্রামের সেলিনা বেগম (৫৫)। তিনি সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন ও তাঁর মেয়ে রিমা বেগম (২১) আক্রান্ত ।
এদিকে এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮৯ জন।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়