ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ

প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৫:৫১ পিএম

করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ
একদিনে আরও ২ হাজার ৮৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের বৈশ্বিক তালিকায় নতুন এই ভাইরাসের উৎপত্তি দেশ চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। চীন থেকে ১ হাজার ৩০৪ জন বেশি আক্রান্ত নিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন আঠারোতম। তাতে ঊনিশতমস্থানে নেমে গেছে করোনাভাইরাসের আতুড়ঘর দেশটি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। আন্তর্জাতিক তথ্য-উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এই সময়ে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। করোনা নিয়ে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের উপাত্তে দেখা যাচ্ছে, সাধারণ ছুটি উঠিয়ে নেওয়া এবং যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার পর থেকেই দেশে করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে বেশি। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়ায় গত ২৮ মে। পরের দশ হাজার রোগী শনাক্ত হতে সময় লাগে মাত্র চার দিন। অর্থাৎ ২ জুন দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার পেরিয়ে যায়। আরও ১০ হাজার রোগী যোগ হয় ৫ জুনের মধ্যে; এদিন দেশে কভিড-১৯ রোগী ছিল ৬০ হাজার ৩৯১ জন। পরের চার দিনে যুক্ত হয় ১১ হাজারের বেশি রোগী। অর্থাৎ ৯ জুন দেশে করোনা আক্রান্ত দাঁড়ায় ৭১ হাজার ৬৭৫ জনে। সবশেষ চার দিনে যুক্ত হলো আরও ১২ হাজার ৭০০ রোগী। দেশে ৮৪ হাজার আক্রান্তদের মধ্যে অবশ্য সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৩ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে। গত ২০ এপ্রিল কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। সেই জায়গা থেকে মৃত্যুর সংখ্যা ৫০১ জনে দাঁড়ায় ২৫ মে। সময় লাগে এক মাস পাঁচ দিন। মৃত্যুর পরের ৫০০ হয় আরও দ্রুত গতিতে। মাত্র ষোলো দিনে নতুন ৫১১ মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ায় ১০ জুন। এক হাজার ১২ জন থেকে সংখ্যাটি ১,১৩৯ জনে দাঁড়াল মাত্র তিন দিনে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। অল্প সময়েই প্রাণঘাতী এই ভাইরাসটি বিশ্বজুড়ে মহাকারি আকার ধারণ করে। এর মধ্যে বিশ্বজুড়ে এই ভাইরাস কেড়ে নিয়েছে ৪ লাখ ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ লাখ। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।