ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

সিলেটে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১১:৩০ পিএম

সিলেটে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী
সিলেটে ২ জন মহিলাসহ ৪জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।এ ঘটনায় সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তীব্র ক্ষোভ ও দু:খ প্রকাশ করেছেন। সিলেটে যেসব বেসরকারী হাসপাতাল রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে সিলেটের দায়িত্বে নিয়োজিত সচিবকে কঠোর নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (৫ জুন) সিলেটের বন্দর বাজারের এক ব্যবসায়ী বিনা চিকিৎসায় মারা যাবার ঘটনা জানার সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী এ চিঠি পাঠান। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের বেসরকারী হাসপাতালগুলো নানা অজুহাতে কোন রোগী গ্রহণ করছে না। ভর্তি বা চিকিসিা প্রত্যাখ্যান করায় আজ দ্বিতীয় রোগী অ্যাম্বুলেন্সে মারা গেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে একটি বৈঠক করুন। সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার সরকারের যে স্পষ্ট নির্দেশ রয়েছে সেটি জানিয়ে দেন। সাধারণ ও গুরুতর রোগীদের চিকিৎসা প্রদানে অস্বীকারকারী হাসপাতালগুলোর লাইসেন্স প্রয়োজনে স্থগিত করার ব্যবস্থা গ্রহন করুন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না কেউ না খেয়ে মারা যাক কিংবা বিনা চিকিৎসায় মারা যাক। সুতরাং চিকিৎসা সেবার ক্ষেত্রে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।