ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

একটি লাশের দাফন ও ছাত্রলীগের 'ওরা ৪১ জন'

প্রকাশিত: ০৪ জুন ২০২০, ০৫:৩৯ এএম

একটি লাশের দাফন ও ছাত্রলীগের 'ওরা ৪১ জন'
"কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের অহিদুর রহমানের লাশটি কবরে নামাতে আমাদের একটি দাফনের কাপড়ের দরকার পড়লো। তার পরিবারের কাছে চাইলে,কেউই দিতে এগিয়ে আসেনি!অহিদ করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, তাই এতো ভয়। শেষে কেউ একজন এক মহিলার একটি পুরনো ওড়না দিলেন! অহিদের শেষ বিদায়ে এই পুরাতন ময়লাযুক্ত ওড়না ব্যবহার করতে বিবেক সায় দিচ্ছিলো না,অহিদের লাশটি বুকে জড়িয়ে কবরে নামালাম।" করোনা বিপর্যয়ে লাশ দাফনের বর্ণনায় এভাবেই হৃদয় বিদারক অভিজ্ঞতা জানান কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক। কুমিল্লায় হ্যালো ছাত্রলীগ "ওরা ৪১ জন লাশ দাফনটিম" নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যেখানে করোনা আক্রান্ত হয়ে মৃতের খবর পাচ্ছেন সেখানেই ছুঁটে বেড়াচ্ছেন জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। গত মঙ্গলবার অহিদের লাশ দাফনের গল্প বলতে গিয়ে তিনি বলেন- "রাত তখন ৯টা পেরিয়ে গেছে। অহিদের মৃত্যুর সংবাদ শুনে আমরা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ 'ওরা ৪১জনে'র টীম লাশ দাফনের জন্য তার বাড়িতে ছুটে গেলাম। অহিদের বাড়ি গিয়ে যা দেখলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভুলতে পারবো না!" অহিদের বাড়ির সামনে একটি এম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আশে পাশে খোঁজ করে কাউকে পেলাম না। ড্রাইভার কে জিজ্ঞেস করলাম, লাশ কোথায়? ড্রাইভার ইশারায় দেখিয়ে দিলেন। অহিদের নিঁথর দেহ এম্বুলেন্সে পলিথিন মোড়ানো কাগজে পড়ে আছে। আমরা এম্বুলেন্স থেকে লাশ ধরাধরি করে নামালাম। লাশের মালিক খোঁজতে গিয়ে কিছু দূর দেখলাম অন্ধকারে এক মহিলা বসে কাঁদছেন। জানতে পারলাম তিনি মৃত অহিদের স্ত্রী।স্বামী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।অহিদের ভাইদের খোঁজ নিয়ে জানলাম ওরা অদৃশ্য। মা,বোনদের কোন আলামত পেলাম না। ভয়ে কেউ লাশের পাশে আসছেন না। প্রতিবেশী সবার দরজা বন্ধ। ইউপি মেম্বার,চেয়ারম্যানকে খোঁজ করেও পাওয়া গেল না।স্থানীয় একজন প্রভাবশালী নেতা এসে তার বক্তব্য শুনালেন যে,গ্রামের নির্দিষ্ট কবরস্থানে অহিদ কে দাফন করা যাবে না।এমনকি তাদের স্বাভাবিক চলাচলের পথ দিয়ে লাশটি নিয়ে যাওয়া যাবে না।এভাবে হুঁশিয়ার করেই তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন।" তিনি বলেন,"আমি মনে মনে অহিদের বাবার খোঁজ করলাম। জানতে পারলাম তিনি নিরাপদে বাড়িতেই আছেন!" অনিক বলেন,"শুণেছিলাম,'পিতার কাঁধে নাকি সন্তানের লাশ পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা" সে ভার অহিদের বাবা কেন নিতে চাইলেন না,তার জানা নেই! নীরবে চোখের পানি ছেড়ে এমন ভাবনা গুলো নিয়েই দাফন টিমকে নিয়ে অহিদের শেষ গোছল সমাপ্ত করে তার গ্রামবাসী ও রক্তের সম্পর্কের আত্মীয়গুলো ছাড়াই অহিদের জানাজা শেষ করেন। তিনি বাকরুদ্ধ বর্ণনায় বলেন,"নেতার হুঁমকির কারনে অহিদের লাশ নিয়ে চললাম কৃষি জমি হয়ে কখনো কাঁদা পানি, কখনো প্রায় হাঁটো পানির পথে, পুকুর পাড় বেয়ে, কখনো বাঁশমুড়ার সরু পথ কাটিয়ে।অহিদের নিঁথর দেহ নিয়ে চলছি আমরা! ছাত্রলীগের ভাইদের কেউ জিকির পড়ছে, কেউ আমার মতো স্তব্দ। অহিদের লাশের পালকি আমার কাঁধে। ঠোঁট ফেঁটে চিৎকার বের হচ্ছে না! দু'চোখ বেয়ে অঝোর পানি ঝরছে।” অহিদের স্ত্রী নুসরাত জানান,তার স্বামী একটি ঔষধ কোম্পানিতে চাকুরী করতেন।৩ সন্তান নিয়ে থাকতেন কুমিল্লা শহরের রেসকোর্স।৫ দিন ধরে স্বামীর জ্বর ও করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ধর্ণা দিয়েও করোনার নমুনা পরীক্ষা করাতে পারেনি।অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুর ১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।দপুর ২ টায় অহিদ মৃত্যুরণ করলে বিকেলে স্বামীর লাশ নিয়ে গ্রামের বাড়ি গেলে করোনার ভয়ে শশুর বাড়ির কেউ অহিদের লাশ দাফনে এগিয়ে আসেনি।এমনকি তাকে বাড়িতে বসতে একটি চেয়ারও দেয়নি কেউ।বাধ্য হয়ে এম্বুল্যান্সেই মৃত স্বামীর লাশের পাশে সন্তানদের নিয়ে বসেছিলেন। পরে ছাত্রলীগ খবর পেয়ে মানবিকতার ডাকে সেখানে গিয়ে দাফন সম্পন্ন করেন।