ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

করোনা সংকটে বিয়ানীবাজার উপজেলার কসবা-খাসা গ্রামে পাশে দাড়ানো ব্যক্তি ও সংগঠন

প্রকাশিত: ০৪ জুন ২০২০, ০৫:১১ এএম

করোনা সংকটে বিয়ানীবাজার উপজেলার কসবা-খাসা গ্রামে পাশে দাড়ানো ব্যক্তি ও সংগঠন
বৈশ্বিক করোনার মহামারি সংকটে দিশেহারা মানবজীবন। চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া এই করোনা ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমাদের দেশেও দিন দিন এর প্রাদুর্ভাব বাড়ছে। কয়েক মাস ধরে চলমান এই দুর্যোগে জনজীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছে। মানুষজন কর্মহীন হয়ে অর্থনৈতিক ভাবে নানা সমস্যায় ভুগছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মাঝে দুর্ভোগ নেমে এসেছে। এমন অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, বিত্তবান ব্যক্তিরা নানাভাবে মানুষের পাশে দাড়িয়েছেন। বিশেষ করে আমাদের প্রবাসী স্বজন যারা নিজেরাই কয়েক মাস যাবত ঘরের মধ্যে আবদ্ধ, তারপরেও দেশের মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এক অনুপম ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী কসবা-খাসা গ্রাম করোনা মোকাবিলায় অনন্য ভূমিকা রেখে চলেছে। এই মহাসংকটে গ্রামের জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অনুদান এবং ঈদ উপহার সহ নানাবিধ সহায়তা প্রদান করা হয়েছে। বিশেষ করে চলমান দুর্যোগের শুরুর দিকে এতদঞ্চলের সামাজিক সংগঠন গোলাবশাহ্ কিশোর সংঘ'র ব্যবস্থাপনায় গ্রামের ৬০০ পরিবারের মধ্যে প্রায় ৩ লক্ষ টাকার খাদ্য সামগ্রী রাতের আধাঁরে ঘরে ঘরে পৌছে দেয়া হয়। এরপর সংঘের সহযোগীতায় বিশিষ্ট শিল্পপতি ফখরউদ্দিন আলী আহমদ এর পরিবার কর্তৃক গ্রামের মধ্যে নগদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।

ফখরউদ্দিন আলী আহমদ                                            হাফিজুর রহমান হিরা

যুক্তরাজ্যে গ্রামের প্রবাসী স্বজনদের সংগঠন কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চলমান সংকট, পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে গ্রামের প্রায় ১৬টি জামে মসজিদ এবং ১১টি পাঞ্জেগানা মসজিদের ইমাম ও মোয়াজ্জিন সহ ৫৬০টি পরিবারের মধ্যে মোট ৫ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। এই দুর্যোগে খাসা তরুণ সংঘের উদ্যোগে খাসা গ্রামে ২৪০টি পরিবারের মধ্যে প্রায় ৪ লক্ষ টাকার খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। এদিকে ঈদকে সামনে রেখে গোলাবশাহ্ সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে গ্রামের ইমাম-মোয়াজ্জিন সহ প্রায় ৮ শত পরিবারকে ৪ লক্ষ টাকা প্রদান করা হয়। পাশাপাশি গোলাবশাহ্ কিশোর সংঘের সাবেক শিক্ষা সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব হাফিজুর রহমান হিরা'র অর্থায়নে ও সংঘের ব্যবস্থাপনায় কসবা-খাসা গ্রামের ৭৫০টি পরিবারের মধ্যে ২ লক্ষ টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এই মহামারিতে গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা ভিত্তিক প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার খাদ্য ও নগদ অর্থ বিতরণ এবং ব্যক্তিগত ও পারিবারিকভাবে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। যা অনেকটাই গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বে প্রকাশিত হয় নি।। শুধুমাত্র এই দুর্যোগে কসবা-খাসা গ্রামে বিতরণকৃত অর্থের পরিমাণ একত্রে প্রায় ১ কোটি টাকা। যার অর্থায়নে রয়েছেন গ্রামের প্রবাসী স্বজন ও বিত্তবান ব্যক্তিবর্গ। চলমান সংকটে এমন সহযোগীতা পেয়ে গ্রামবাসী উপকৃত হয়েছেন। তাই সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া দেশী ও প্রবাসী স্বজনদের প্রতি গ্রামের জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।