ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

এমপি শামিম ওসমানের সহায়তায় করোনা আক্রান্ত কাউন্সিলার ও তার স্ত্রী স্কোয়ার হাসপাতালে

প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৪:৩৬ এএম

এমপি শামিম ওসমানের সহায়তায় করোনা আক্রান্ত কাউন্সিলার ও তার স্ত্রী স্কোয়ার হাসপাতালে
অবশেষে আইসিইউর ব্যবস্থা হলো নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল খন্দকার খোরশেদ ও তার স্ত্রী লুনা খন্দকারের। 'মানবতার ফেরিওয়ালা' উপাধি পাওয়া নাসিকের এই কাউন্সিলর ও তার স্ত্রী লুনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন শামীম ওসমান। শনিবার রাত থেকে খোরশেদের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাঁচপুরের সাজেদা হাসপাতালে অক্সিজেন সাপোর্টে ছিলেন। স্ত্রী লুনার জন্য একটু আইসিইউ সাপোর্ট পেতে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন স্বামী খোরশেদ। রবিবার বিকালে নিজের ফেসবুক আইডিতে খোরশেদ স্ট্যাটাস দিয়ে লিখেন, “অবশেষে আমি ও আমার স্ত্রী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছি”। কাউন্সিলর খোরশেদ বলেন, “এখানে আমার স্ত্রীকে আইসিইউ সাপোর্ট দেয়া হবে ইনশাল্লাহ। আমি এই ভর্তির বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি এমপি শামীম ওসমানের প্রতি। করোনা নিয়ে কোনো রাজনীতি নয়। এটা মানবতা প্রদর্শনের সময়। এমপি শামীম ওসমান আমার স্ত্রীর অবস্থা সংকাটাপন্ন শুনে মোবাইলফোনে রবিবার দুপুরে যোগাযোগ করে স্কয়ার হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন। এমপি বলেছেন, খোরশেদ তুমি দ্রুত তোমার স্ত্রীকে নিয়ে স্কয়ারে চলে যাও। এটা রাজনীতির সময় নয়। এটা একে অপরের পাশে দাঁড়ানোর সময়। তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছো,তোমার এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমারও দায়িত্ব তোমার ও তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো”। খোরশেদ আরও বলেন, “দয়া করে এ নিয়ে কোনো রাজনীতি করবেন না প্লিজ। আমি বিএনপি করি। শামীম ওসমান আওয়ামী লীগের এমপি। এখানে কে কোন দলে করে,কার প্রতি কে সহাযোগিতার হাত বাড়িয়ে দিল এগুলো নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করবেন না। এখন মানবতার সময়। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন,আমি সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর। পরে বলব আমাদের প্রধানমন্ত্রী ও আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল- কে কোন দল করে তা নয়। করোনায় মানবতার ভালোবাসা পৌঁছে দিতে হবে বাংলার প্রত্যেকটি ঘরে। খোরশেদ কোন দল করে এটি কোনো বিষয় নয়। সেও মানুষের সেবায় অনেক কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে এখন দেখার বিষয় হচ্ছে ওর স্ত্রীর অবস্থা ভালো নয়। আর সেই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো। এটা আমার ও সকলের দায়িত্ব। শুধু খোরশেদ বা তার স্ত্রী-ই নয়, এর আগেও স্কয়ার হাসপাতালে অনেক সংকাটপন্ন রোগীকে জরুরি চিকিৎসা নিতে ব্যবস্থা গ্রহণ করেছি”। তিনি বিশেষ করে স্কয়ার হাসপাতালের মালিক অঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, “ শুধু খোরশেদ ও তার স্ত্রী এই দুই রোগীর বিষয়ে নয়, এই হাসপাতালটি করোনা পরিস্থিতিতে মানুষের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। অন্যান্য রোগী পাঠিয়েও আমি সহযোগিতা পেয়েছি এই হাসপাতালটি থেকে। তাদের প্রতি মনের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।