ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

করোনা বিপর্যয়ে বলিউডের ভিলেন সনু সৌদ এখন ভারতের রিয়েল হিরো

প্রকাশিত: ৩০ মে ২০২০, ০৬:০০ পিএম

করোনা বিপর্যয়ে বলিউডের ভিলেন সনু সৌদ এখন ভারতের রিয়েল হিরো
করোনাভাইরাসের কারণে থমকে থাকা ভারতের নানা প্রান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। অভিনেতার অবিরাম সাহায্য পেয়ে আপ্লুত দেশবাসী। শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণ-সহ অনেকেই। টুইট করে মহারাষ্ট্র সরকার শুভেচ্ছা জানাল সোনুকে। মহারাষ্ট্রের গভর্নরের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে অভিনেতাকে ট্যাগ করে টুইট করা হয়। বলা হয়, ‘‘মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি নিজে সোনু সুদকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নানা জায়গা থেকে যে ভাবে তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ করে চলেছেন, তা অতুলনীয়।’’ সম্মানিত বোধ করে ধন্যবাদ জানিয়েছেন সোনুও। লিখেছেন, ‘‘এ ধরনের কথা আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। পরিযায়ী ভাই-বোনেরা যতক্ষণ না নিজেদের পরিবারের সঙ্গে একত্রিত হতে পারছেন, ততক্ষণ কাজ করে যাব।’’ মুম্বইয়ের জুহুতে নিজের হোটেল খুলে দিয়েছিলেন অভিনেতা। সেখানে চিকিৎসক, নার্স, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন থাকতে পেরেছেন। কাজ না থাকায় দুর্গতদের পাশেও দাঁড়িয়েছেন। অন্তত ৪৫০০০ জনের খাবারের ব্যবস্থা করেছেন। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার... কোনও শ্রমিক দেশের যে প্রান্তেই আটকে থাকুন না কেন, সোনু নিজের উদ্যোগে বাসে করে তাঁদের বাড়ি পাঠিয়েছেন। সোনুর মানবদরদি কাজ নিয়ে লেখাও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কার্টুন এঁকে তাঁকে পরিয়ে দেওয়া হয়েছে সুপারম্যানের কেপ। প্রসঙ্গত, সোনু বেশির ভাগ ছবিতেই পার্শ্ব-অভিনেতা। ভিলেনের ভূমিকাতেও অভিনয় করেছেন। তবু বাস্তবে তাঁর পাশে ফিকে হয়ে গিয়েছে হিন্দি ছবির তাবড় তারকাদের নাম। যদিও শাহরুখ খান সাহায্যের হাত বাড়িয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছিলেন, কিন্তু আমির খান বা সলমন খানের কাজের পরিমাণ খানিক যেন ম্লানই। যে তৎপরতায় সোনু সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন, তার দিকে তাকালে বলতেই হয়, পর্দার ভিলেন ছেদি সিংহই বাস্তবে কিস্তিমাত করেছে।