সিলেটে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার ((২৯ মে) রাত সোয়া দশটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দ্বায়িত্বরত ছিলেন। ইসরাইল আলী সাদেক আরও জানান, দ্বায়িত্বরত অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত হন তিনি।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: