ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

পরিবেশ মন্ত্রীর উদ্যোগে ২৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৪:৩৭ এএম

পরিবেশ মন্ত্রীর উদ্যোগে ২৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারে নিজ নির্বাচনী এলাকার ২৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মে ) মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ময়দা, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন এবং এক প্যাকেট সেমাই দেয়া হয়। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী-সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন। উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি পরিবেশ মন্ত্রী তার নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা সকলে মিলে করোনাভাইরাসের এই দুর্যোগ মোকাবিলা করবো। উল্লেখ্য, ইতোপূর্বে, পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ৫৬০০ এর অধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।