ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

সংবাদপত্র বিক্রেতাদের ২০ লাখ টাকা অনুদান দিলো বসুন্ধরা গ্রুপ

প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

সংবাদপত্র বিক্রেতাদের ২০ লাখ টাকা অনুদান দিলো বসুন্ধরা গ্রুপ
একাধিকবার দিনরাত পরিশ্রম করে যারা মানুষের কাছে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন, এবার তাদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। সংবাদপত্র বিক্রেতাদের (হকার) চারটি সংগঠনের জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছে বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়াটার্স-১ এ ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতিরি সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. সাহাবুদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এসময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এবং বাংলাদেশ প্রতিদিন-কালের কণ্ঠ-ডেইলি সানের সার্কুলেশন বিভাগের জিএম মো: বিল্লাল হোসেন মন্টু উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বলেন, বসুন্ধরা গ্রুপ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে হকার ভাইদের ঈদ মোবারক। আর্ত-মানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই কাজ করছে। করোনাকালীন যারা কষ্ট করে পত্রিকা বিক্রি করছেন, এই দুঃসময়ে মানুষের কাছে সংবাদপত্র পৌঁছে দিচ্ছে, তাদের পাশে আছে বসুন্ধরা গ্রুপ। এবং ভবিষ্যতেও থাকবে। তারই অংশ হিসেবে আজ ২০ লাখ টাকা দেওয়া হলো। এর আগেও সহায়তা করেছি। আগামীতে আরও করব। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম হকার্স সমিতির নেতাদের উদ্দেশে বলেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আপনারাও আমাদের সঙ্গে আছেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে আপনাদের পাশে থাকবেন। তারই ধারাবাহিকতায় আমরা এর আগেও দুই হাজার হকার এবং অন্যদের সহায়তা করেছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের পাশে থাকবেন। এরই অংশ হিসেবে আজ ২০ লাখ টাকা হস্তান্তর করা হলো। আপনারা যারা মাঠে কাজ করেন, দুঃসময়ে কষ্ট করে ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দিচ্ছেন, বসুন্ধরা গ্রুপ তাদের পাশে ছিল, আছে, থাকবে। প্রতিবছর ঈদ উপলক্ষে আমরা আপনাদের পাশে থাকি। এবার কঠিন সময়ের কারণে আলাদাভাবে এই অনুদান দেওয়া হলো। এসময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতিরি সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম বলেন, বসুন্ধরা বরাবরই সংবাদপত্র হকার্স সমিতি, কল্যাণ সমিতি সমস্ত হকারের পাশে ছিল। এখনও আছে। আশা করি ভবিষ্যতেও থাকবে। আমরা এই অনুদানের জন্য কৃতজ্ঞ। সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. সাহাবুদ্দিন বলেন, সারাদেশে অন্যসব পত্রিকা যে পরিমাণ চলে তার সমপরিমাণ চলে শুধু বাংলাদেশ প্রতিদিন। এই সময়ে হকারদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের পাশে ছিল। এখনও আছে। ক্রান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধনবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপকে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এ শিল্প গ্রুপ। এছাড়া করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেকও হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এর আগে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক, নৌবাহিনীকে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক খাদ্যসামগ্রী এবং ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ৫০ হাজার মাস্ক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ২৫ হাজার মাস্ক ও তিন হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে। প্রতিদিন ইফতার করানো হচ্ছে পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে।