পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে এবং বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট, ব্রিকলেনের সেবা রেস্টুরেন্ট,ইন্ডিয়ান ওশেন রমফোর্ড ও বিসমিল্লাহ রেস্টুরেন্টের পৃষ্ঠপোষকতায় টাওয়ার হ্যামলেটস বারার স্টেপনি গ্রীণ ও সেন্ট ডানস্টান ওয়ার্ডের সব ধর্মের অধিবাসীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ বিকালে (১৮ মে) ইফতার বিতরণ করা হয়।
এছাড়া উক্ত ওয়ার্ডের আইসোলেশনে থাকা বয়স্ক ব্যক্তিদের ঘরে ঘরে তা পৌঁছানো হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার মেয়র জন বিগস, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডেপুটি স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর আব্দুল মুকিত খান এমবিই, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর মতিন উজ জামান, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর দিপা দাস, কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর তারিক খান, কাউন্সিলর শাহ আমীন, বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ মামুন রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল ও সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন