ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

৪র্থ ধাপে কুলাউড়ায় দুই হাজার পরিবারে খাদ্য সহায়তা দিলেন সাংগঠনিক সম্পাদক নাদেল

প্রকাশিত: ১৬ মে ২০২০, ০৭:১২ এএম

৪র্থ ধাপে কুলাউড়ায় দুই হাজার পরিবারে খাদ্য সহায়তা দিলেন সাংগঠনিক সম্পাদক নাদেল
মৌলভীবাজারের কুলাউড়ায় মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে নিম্ন আয়ের মানুষের জীবন চলার পথ। সেই সকল মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে সরকারের পাশাপাশি অনেক জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ ব্যক্তি-প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন। তেমনি এই দূর্যোগের সংকটময় মুহুর্তে ওই সকল কর্মহীনদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে চার দফায় নিজ জন্মমাটি কুলাউড়ার ১৩ টি ইউনিয়নসহ পৌরসভায় দুই হাজার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন। বৃহস্পতিবার (১৪ মে) চতুর্থ ধাপে উপজেলার ভাটেরা, বরমচাল ও টিলাগাঁও ইউনিয়নে ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান) প্রদান করা হয়। এসময় স্থানীয় ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম খাদ্য সামগ্রীগুলো গ্রহণ করেন। এর আগে তৃতীয় দফায় উপজেলার কাদিপুর, জয়চন্ডী, কর্মধা ও শরীফপুর ইউনিয়নে ৫ শতাধিক, দ্বিতীয় দফায় উপজেলার সদর, রাউৎগাঁও ও ভূকশিমইল ইউনিয়নের ৫ শতাধিক ও প্রথম ধাপে কুলাউড়া পৌরসভা, ব্রাহ্মনবাজার, পৃথিমপাশা ও হাজীপুর ইউনিয়নে ৫ শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। শফিউল আলম চৌধুরী নাদেলের নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দরা কর্মহীন মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন।কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন। এরই প্রেক্ষিতে কুলাউড়ার দুই হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান আমার এক ক্ষুদ্র প্রচেষ্ঠা মাত্র। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি অনাকাঙ্খিত এই দূর্যোগকালীন সময়ে কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।