ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ এমপি'র সিলেট ৬ এ সরকারি সাহায্যের সংক্ষিপ্ত তথ্য

প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৬:৫৯ পিএম

নুরুল ইসলাম নাহিদ এমপি'র সিলেট ৬ এ সরকারি সাহায্যের সংক্ষিপ্ত তথ্য
করনা ভাইরাস পরিস্থিতি সৃষ্টির পর থেকে আমাদের দুই উপজেলায় সরকারি সাহায্যের সংক্ষিপ্ত কিছু তথ্য দেয়া হলো। এছাড়াও সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি সাহায্য প্রতি দিনই দেয়া হচ্ছে। দানশীল ও দয়াবান মানুষ ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠন ও প্রতিষ্ঠানের নামে এবং প্রবাসীরা ব্যক্তিগত ভাবে ও সংগঠন-প্রতিষ্ঠানে নামে সাহায্য অব্যাহত রেখেছেন। সাহায্য দানকারী সবাইকে আমি সালাম, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় ১১ হাজার ৫০০ পরিবারকে নগদ টাকা বিতরণ শুরু হয়েছে। আরও নতুন সাহায্য আসবে। গোলাপগঞ্জ উপজেলায় সরকারি সাহায্যের সংক্ষিপ্ত তথ্যঃ-- এ পযর্ন্ত ২৪২ মেঃটন খাদ্যশস্য (চাউল) ২৪,২০০ অসহায় প‌রিবা‌রের মা‌ঝে ১০ কেজি হা‌রে বিতরণ করা হ‌য়ে‌ছে। এ পর্যন্ত ৯,৬৪,০০০ টাকার শুক‌নো খাবার (আলু, ডাল,‌ তৈল, লবণ ও সাবান) ২৪০০ অসহায় প‌রিবা‌রের মাঝে বিতরণ করা হ‌য়ে‌ছে এবং ২,৫০,০০০ টাকার শিশু খাদ্য (গুড়া দুধ, সুজি ও চিনি) ১২০০ টি প‌রিবা‌রের মা‌ঝে বিতরণ করা হ‌য়ে‌ছে। পৌরসভায় ২৪০০টি কার্ড বিতরণ করে দেয়া হয়েছে যারা প্রতি মাসে ২০ কেজি চাউল পাবে (প্রতি কেজি ১০ টাকা)। গোলাপগঞ্জ উপজেলায় ৬৫০০ হেক্টর বোরোধানের মধ্যে ৯৫% কর্তন করা হয়েছে। এছাড়াও মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ৬০০০ জনকে প্রতিটি ২৫০০ টাকা করে বিতরণ শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১১ টি ইউনিয়নে ২২৩৮ জনকে প্রতি মাসে প্রতি কেজি ১০ টাকা হারে ৩০ কেজি চাউল বিতরণ করা হচ্ছে।কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ৫২৪ মেঃটঃ কেনার অনুমতি পেয়েছে গোলাপগঞ্জ। প্রতি ৪০ কেজির (১মণ) মূল্য ১০৪০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃটঃ ধান দিতে পারবেন। কৃষকের সংখ্যা কোথাও বেশি হওয়ায় লটারির ব্যবস্থা করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলায় সরকারি সাহায্যের সংক্ষিপ্ত তথ্যঃ-- ত্রাণ বিতরণঃ বিয়ানীবাজার, (১৪/০৫/২০২০) এ পযর্ন্ত ২৩৬.০০০ মেঃটন খাদ্যশস্য (চাউল) বরাদ্দ পাওয়া গিয়েছে, ১৯২.৮০০ মেঃটন খাদ্যশস্য (চাউল) ১৯২৮০ অসহায় প‌রিবা‌রের মা‌ঝে ১০ কেজি হা‌রে বিতরণ করা হ‌য়ে‌ছে। অবশিষ্ট ৪৩.২০০ মেঃটন খাদ্য শস্য (চাউল) বিতরন কার্যক্রম প্রক্রিয়াধীন। এ পর্যন্ত ৯২৬০০০/- টাকা শুকনা খাবার বিতরণ বাবদ বরাদ্দ পাওয়া গিয়েছে, ৭১৭০০০/- টাকার শুক‌নো খাবার (আলু, ডাল,‌ তৈল, সাবান) ১৮১৮ অসহায় প‌রিবা‌রের মাঝে বিতরণ করা হ‌য়ে‌ছে এবং অবশিষ্ট ২০৯০০০/- টাকা দ্বারা শুকনা খাবার (আলু, তৈল, ডাল, সাবান) বিতরন কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এ পর্যন্ত ২৪৫০০০/- টাকা শিশু খাদ্য বাবদ বরাদ্দ পাওয়া গিয়েছে, ১,৬৪,০০০ টাকার শিশু খাদ্য (গুড়া দুধ/ সুজি, চিনি ) ১২৫৩ টি প‌রিবা‌রের মা‌ঝে বিতরণ করা হ‌য়ে‌ছে, অবশিষ্ট ৮১০০০ টাকার শিশু খাদ্য বিতরণ প্রক্রিয়াধীন। এ ছাড়াও ৫৫০০ জনের তালিকা তৈরীর কাজ প্রক্রিয়াধীন রয়েছে যারা নগদ অর্থ সহায়তা পাবে।। পৌরসভায় ২৪০০টি কার্ড বিতরণ করে দেয়া হয়েছে যারা প্রতি মাসে ২০ কেজি চাউল পাবে (প্রতি কেজি ১০ টাকা)। কৃষি তথ্যঃ বিয়ানীবাজার উপজেলায় সর্বমোট আবাদী জমি ৫৮৫০ হেক্টর(২৬৫০হেক্টর হাওড়, ৩২০০ হেক্টর হাওড় ছাড়া) বোরোধান ধানের মধ্যে ৯৭.৫% (১০০% হাওড়, ৯৫% হাওড় ছাড়া) কর্তন করা হয়েছে।ধান ক্রয়ের বিষয়ে সরকারি নির্দেশনা মোতাবেক ১ম পর্যায়ে কৃষকের নিকট হতে উম্মুক্ত লটারির মাধ্যমে ৪৪৬ জন এর নিকট হতে ধান ক্রয় প্রক্রিয়াধীন। এবং দ্বিতীয় পর্যায়ে ১৪৫ জনকে লটারি আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে। দুই উপজেলার করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সকলের কাছে অনুরোধ, অতি জরুরি কাজ ছাড়া বাইরে বের হবেন না। সবাই নিজ নিজ ঘরে বা বাড়িতে থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হউন। সুত্রঃনুরুল ইসলাম নাহিদ এমপি'র ফেসবুক ওয়াল থেকে নেয়া