ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

নতুন বিল উত্থাপন ও বিল পাসের হিড়িক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ পিএম

নতুন বিল উত্থাপন ও বিল পাসের হিড়িক
সরকারের শেষ সময়ে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে বিলের ছড়াছড়ি চলছে। নতুন বিল উত্থাপন ও আগে উত্থাপিত বিল পাসের হিড়িক পড়েছে। বিলের কারণে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব দেয়া হচ্ছে টেবিলে। আর ৭১ বিধির জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বক্তব্য থাকছে না। অধিবেশনের কার্যতালিকায় না থাকা সত্ত্বেও মাত্র ১০ মিনিটের নোটিসে বিল উত্থাপিত হতে দেখা গেছে। আর স্বল্প সময়ের এ অধিবেশনে বিল উত্থাপন ও পাসের জন্য তাড়াহুড়া করছে সরকার। গত কয়েকদিনের অধিবেশনের তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সংসদের চলতি অধিবেশন শুরু হয়েছে গত ৯ সেপ্টেম্বর। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এ অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাবের পর মুলতবি হয়। আবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে তৃতীয় দিনের অধিবেশন চলে মাত্র ৪৫ মিনিট। বাকি আট দিনে ১০-১২টি বিল পাস এবং প্রায় ২২টি বিল উত্থাপন করতে চায় সরকারি দল। এমনকি প্রথা ভেঙে চলতি অধিবেশনেই আল হাইআতুল উলয়ালিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদানসংক্রান্ত আইন-২০১৮’ সংসদে উত্থাপিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিশেষ ক্ষমতা বলে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলতি অধিবেশনে গতকাল পর্যন্ত ৫টি বিল পাস ও ডজন খানেক বিল উত্থাপিত হয়েছে। অধিকাংশ দিন মাগরিবের নামাজের পর ঘণ্টা দুয়েক চলা অধিবেশনে গড়ে ২টি বিল পাস ও ৪টি উত্থাপিত হয়েছে। চলতি অধিবেশনে উত্থাপিত বিলগুলো অক্টোবরের অধিবেশনে পাস হতে পারে। সে কারণে প্রতিদিন ৪-৫টি বিল উত্থাপনের জন্য বেশ তাড়াহুড়া করতে দেখা গেছে সংসদে সভাপতিত্বকারী স্পিকার ও ডেপুটি স্পিকারকে। গত বৃহস্পতিবার আলোচিত সড়ক পরিবহন বিল সংসদে উত্থাপন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিলটিতে বিরোধী দল জাতীয় পার্টির তিন-চার জন সংসদ সদস্য বেশ কিছু সংশোধনী দিলেও তা দ্রুততার সঙ্গে কণ্ঠভোটে নাকচ হয়। এ দিন সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস হয় মাত্র ২০ মিনিটে। এদিকে বিল যাচাইবাছাই বা সংশোধনীর সুযোগ না দিয়েই তড়িঘড়ি পাস বা উত্থাপিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির একাধিক এমপি। এ বিষয়ে ফকরুল ইমাম বলেছেন, সরকারের শেষ সময়ে তারা বেশ কিছু বিল পাস করাতে চায়, সে কারণে তাড়াহুড়ো করছে। এজন্য অনেক বিলে সংসদীয় রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় থেকে যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। এ বিষয়ে ট্রারান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, জাতীয় সংসদের অন্যতম মূল কাজ আইন প্রণয়ন করা। অথচ সংসদে এর পেছনে মাত্র ৯ শতাংশ সময় ব্যয় হয় এবং প্রতিটি বিল পাস করতে গড়ে সময় লেগেছে মাত্র ৩৫ মিনিট। এতে বিলগুলোতে অনেক ত্রুটি থেকে যাচ্ছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। তবে সংসদ নির্বাচনের জন্য মেয়াদের শেষ ৯০ দিনে এই বিধানের শিথিলতা রয়েছে। অর্থাৎ ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৯০ দিনের মধ্যে সংসদ বসার বাধ্যবাধকতা নেই। সে কারণে ১৪ অক্টোবর ১০ম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসাতে চায় সরকার। যাতে বাকি বিলগুলো তারা পাস করে নিতে পারে।