মানুষ গড়ার কারিগর মুহাদ্দিস শাফিউর রহমান ভাদেশ্বরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গোলাপগঞ্জ উপজেলার এই কৃতি সন্তান বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ ছিলেন।
শাইখুল হাদিস মাওলানা শাফিউর রহমান ভাদেশ্বরি (ফাদ্বিলে দেওবন্দ) ২২ এপ্রিল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাইখুল হাদিস মাওলানা শাফিউর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে।
তিনি দীর্ঘদিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য মার্চ মাসে আমেরিকায় গিয়েছিলেন। শায়খুল হাদীস মাওলানা শাফিউর রহমান বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসা, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা ও পাঠানটুলা কামিল মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন।
এছাড়াও দীর্ঘদিন গোলাপগঞ্জের কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসায় সুপারের দায়িত্ব পালন করেন। শায়খুল হাদীসের মৃত্যুতে তার হাজারো ছাত্র ও সিলেটবাসি শোকাহত। অনেকে সোস্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: