ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

মধ্যবিত্তের করোনাবৃত্ত  

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ০৫:৩৩ পিএম

মধ্যবিত্তের করোনাবৃত্ত  
করিম সাহেব একজন পিতা | দশ জনের সংসার , এতদিন পিতা হিসেবে একাই টেনেছেন | কিছুদিন হলো- বড়ো ছেলে সামান্য রোজগার করছে | আগে মাসে একদিন হয়তো মাংস রান্না হতো | এখন সপ্তাহে অন্তত একদিন একটা মুরগি আলু সহ লম্বা ঝুল দিয়ে রান্না হয়, যাতে পরিবারের সবার পাতে পৌঁছায় | সিদ্ধ চালের ভাতে মাংসের গন্ধ নিয়ে পিতা বলেন, আলহামদুলিল্লাহ | পাড়ার অন্য দশ পরিবারের চেয়ে ভালো খাচ্ছি , আল্লাহর শুকরিয়া | কথাটা সত্য না , তারপরও একটু জোর দিয়ে বললেন, যাতে সন্তানরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে বড়ো হয় | বাবার মুখের কথা সবচেয়ে সত্য , সেই বিশ্বাসে, কিশোর সন্তান বন্ধু বান্ধবকে গৌরবের স্তুতি করতে ছাড়ে না | কারো কিছু যায় আসে না , তবু পাশের বাড়ির কাজের লোক হাস্য রস করতে থাকে তাচ্ছিল্যের সাথে | মধ্যবিত্ত পিতা , অবুঝ বালক এবং ধনী ঘরের কর্মচারী সবাই নিজ নিজ অবস্থান থেকে সত্য এবং সঠিক | ছয়মাস পরে বড়ো ছেলে হঠাৎ করেই আবার বেকার ঘরে | ‘চিন্তার কোনো কারণ নাই , আমি আছি না’| বাবার মিথ্যা আশ্বাস ছেলের বুঝতে অসুবিধা হয় না | তবুও সেই সাহসে লড়ে যায় , চেষ্টা চালায় | ব্যর্থ ইন্টারভিউয়ের পর ঘরে ফেরা ছেলেকে মা সান্তনা দেন , অভিশাপ দেন চাকুরীদাতাদের, আক্ষেপ করে বলেন, যদি কোনো মামা বা চাচার জোর থাকতো । এরই মধ্যে এক আত্মীয়ের মুখে বক্র উচ্চারণ ‘এই ছেলেকে দিয়ে কিছুই হবে না |’ এই প্রতিকূল সময়ে বাবার সাহস , আত্মীয়ের অবজ্ঞা ,ছেলের চেষ্টা আর মায়ের মমতাই মধ্যবিত্তের শক্তি , উঠে দাঁড়ানোর ভিত্তি | এদিকে আমরা দিন মজুরদের কথা চিন্তা না করেই  লকডাউনের দাবি করেছি |লক ডাউন পেয়েছি |আর্মি আচরণ জেনেও আর্মি চেয়েছি , পেয়েছি | আমরা নিজের ঘর ভরপুর করে বলি- হায় গরিব খাবে কি ? কেউ দান করলে বলি- ছবি তুলে কেন ? আমরা জনপ্রতিনিধি বের হলে বল- লোক দেখানো, আবার না বের হলে বলি চেয়ারম্যান মেম্বার গেলো কই ? আমরা মধ্যবিত্ত , দোষ ধরা অভিযোগ করা আমাদের মজ্জাগত | অথচ এই ঘাড়ত্যাড়া, তারছেঁড়া আমরাই বাংলাদেশটা অর্জন করেছি | এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম অর্জন ও বিসর্জন মধ্যবিত্তদের দিয়েই | আত্মকেন্দ্রিক আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে ক্রমেই দূরে এসে এখন পুরো সৃজনশীল চর্চাটাই বিরান করে ফেলেছি | যে আমরা দেশের জন্য যুদ্ধ করি, সেই আমরা এখন কেন মানুষ বাঁচাতে ঘরে থাকতে পারি না | যে লোক ত্রাণ দিয়ে ছবি তুলে তার হয়তো কারো কাছে বন্টনের জবাবদিহিতা করতে হয় | বলতে পারি ভাই , গরিবের অসহায় মুখটা না তুলে শুধু আপনার ছবিটাই তুলুন | অথবা ত্রাণ গ্রাহকের লজ্জিত মুখটা ব্লার করুন | আকিজ,বসুন্ধরা, বেক্সিমকোকে সমালোচনা বা বাধা না দিয়ে স্বাগত জানাই | তাদের পথ আরো অনেকেই অনুসরণ করবে তাতে | কিছুই করতে না পারলে অন্তত ঘরে বসে উপাসনা করি | পরিষ্কার পরিচ্ছন্ন থাকি , অন্যকে আক্রান্ত না করি | ভয় ভীতি না ছড়িয়ে আনন্দ ভালোবাসা বিলাই | শুরুতে বর্ণিত করিম সাহেবের ওভারক্রাউড পরিবার বাংলাদেশ রাষ্ট্রের প্রতিচ্ছবি | এই রাষ্ট্র , সরকার ব্যবস্থা একটি পরিবারের মতোই | এখানে পিতাকে যেকোনো পরিস্থিতে সর্বোচ্চ সাহসের যোগান দিতে হয় ঠান্ডা মাথায় | আমাদের মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের অভিমুখে যাত্রার সাদৃশ্য এখানে | আর সেটা টেকসই না হওয়া পর্যন্ত ‘করোনা’ এর মতো হঠাৎ বিপর্যয় আমাদের ভেঙে দিবে | আমরা হয়তো ভাঙবো কিন্তু যেন না মচকাই | সহজাত একাগ্রতা, সাময়িক কষ্ট আর মানবিক দৃঢ়তা দিয়ে আবারো উঠতে হবে | উন্নত জীবনে থাকা ধনী ঘরের কর্মচারীর তীর্যক হাস্যরস যতই সত্য ও শক্ত হোক আমাদের যেন মনোবল না ভাঙে | হাটতেই যখন জেনেছি , হাঁটি না- সেটা কচ্ছপ বা ঘোড়ার গতিতে | আপাতত এছাড়া কোনো আলো দেখি না | লন্ডনে এই মুহূর্তে চার দেয়ালে আবদ্ধ | শুনছি জেমসের ‘দেয়াল’ গানটি | একটি কথা কয়েকবার শুনলাম “ মনের মিছিল এতোটা ছোট নয় , তোমার সামনে শ্লোগান সে দেবেই “ | লেখক : পেশাজীবী ও অনলাইন এক্টিভিস্ট, লন্ডন