ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

সুনামগঞ্জে দুই কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিয়েছে বশির আহমেদ ফাউন্ডেশন

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৯:০৮ পিএম

সুনামগঞ্জে দুই কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিয়েছে বশির আহমেদ ফাউন্ডেশন

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গ্রামের দুই কিলোমিটার রাস্তা  তৈরী করে দিয়েছেন সিলেট সুনামগঞ্জের  বশির আহমেদ ফাউন্ডেশন।  দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলার আমরিয়া  গ্রামের  কৃতিসন্তান   ‘আলহাজ্ব  আব্দুল হক সড়ক’ নামে প্রতিষ্ঠিত  এই রাস্তাটি  আমরিয়া গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সড়কটি শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা’র চেয়ারম্যান ফারুক আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির  আহমদ, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ।

এছাড়াও  গ্রামের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী আকবর  আলী, ইফতেকার হুসেন লেচু মিয়া, কবি আসিন আমরিয়া, নাজমুল হুসেন, আশিকুর রাহমান, সহিদ মিয়া, এমদাদুর রহমান, আজমান আলী, সেলিম উদ্দিন, ডাক্তার নজরুল ইসলাম, বাহার মিয়া, উজ্জ্বল আহমদ, দিলুয়ার হোসাইন, হাজী মন্তাজ উল্লাহ, মরতুজ আলী, হাজী আব্দুল হান্নান, সুন্দর আলী,শুকুর আলী, মাস্টার আবজল হোসেন, আব্দুল মতিন,সিরাজুল মিয়া, হাফিজ উদ্দিন, মস্তফা মিয়া, আবু বকর, মুজিবুর রহমান, মতছির আলী, কালন মিয়া, বেলায়েত হোসেন ছয়ফুল, আজমল হোসেন, তাজুল ইসলাম আয়াজুল, সাজাদ মিয়া সহ এলাকার  মুরব্বীয়ান ও ব্যক্তিবর্গ।

আলহাজ্ব  আব্দুল হক সড়ক এর  উদ্বোধক  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা’র চেয়ারম্যান ফারুক আহমেদ  বলেছেন, দেশের  মানুষের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার অন্যতম কাজটি  হচ্ছে  যোগাযোগ ব্যবস্থার  উন্নয়ন ও আধুনিকায়ণ। দীর্ঘকাল থেকে নীরবে মানুষে’র সেবায় কাজ করে যাচ্ছেন মরহুম আলহাজ্ব আব্দুল হক এর পরিবার।  এই রাস্তাটি ঐতিহ্যবাহী আমরিয়া গ্রামবাসীসহ আশপাশের মানুষের জনজীবন উন্নয়নে বিশেষ  ভূমিকা রাখবে। 

তিনি মরহুম আলহাজ্ব আব্দুল হক-এর নামে গ্রামের রাস্তার নামকরণ করায় গ্রামবাসী’র প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এধরণে কাজে মানুষের  সেবার স্বীকৃতি এবং ভালো কাজে অন্যদের  অনুপ্রেরণা দেবার উদারণ রেখেছেন গ্রামবাসী ও বশির আহমেদ ফাউন্ডেশন। ইতিহাস তাদের অবদানকে আজীবন অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবেই স্বরণে রাখবে।

উপস্থিত ব্যক্তিবর্গ এ রকম একটি জনহিতকর ও মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য বশির আহমেদ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে  তাদের বক্তব্যে বলেন-

সৎ চিন্তা  ও শুদ্ধ মন  থাকলে কোন কাজই অসম্পূর্ণ থাকেনা। কোন মহৎ কর্মই বৃথা যায় না,যার বাস্তব প্রমাণ ‘আলহাজ্ব আব্দুল হক সড়ক’।

বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে আরও বলেন,  বশির আহমেদ ফাউন্ডেশন যেভাবে যুগ যুগ ধরে এই অঞ্চলের রাস্তাঘাট, পল্লী বিদ্যুৎতায়ন, ঘরবাড়ি নির্মাণ,মসজিদ, মাদ্রাসা, আধুনিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে যে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতা আগামী প্রজন্মের জন্যও যেন অব্যাহত থাকে - এই আশাবাদ ব্যক্ত করেন।

আলহাজ্ব মো. আব্দুল হক  ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী। তিনি অসহায় ও দুঃস্থ মানুষের সুখে -দুঃখে সবসময় পাশে থেকে  নিভৃত্তে কাজ করে গেছেন। তাঁর জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘আলহাজ্ব মো. আব্দুল হক সড়ক’ নামকরণ করায় আমরিয়া গ্ৰাম তথা এলাকাবাসীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বশির আহমেদ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আমরিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আবু নছর মো. ইব্রাহীম। শিন্নি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।