ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

কিশোরগঞ্জে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

কিশোরগঞ্জে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন
'তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি' -এ শ্লোগানকে সামনে রেখে ২৯সেপ্টেম্বর যাকজমকপূর্ণভাবে পালন করা হলো 'আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৯'। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো 'তথ্য সবার অধিকার, থাকবেনা কেউ পেছনে আর' । জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ, টিআইবি’র এর যৌথ আয়োজনে সকাল ৯ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারে ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সুশাসন নিশ্চিতের পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। স্বচ্ছতা থাকলে জনগণ তথ্য জানতে পারে আর জনগণের জানতে চাওয়ার মাধ্যমে সেবাদানকারী কর্তৃপক্ষ জবাবদিহিতার আওতায় চলে আসে। ফলে দুর্নীতির সুযোগ কমে আসে। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আবদুল্লাহ্ আল মাসউদ। স্বজন সদস্য হুমায়ুন কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় ধারণা পত্র উপস্থাপন করেন সনাক সদস্য আব্দুল গনি। দিবসটি উপলক্ষে আলোচনা সভার প্রথম অংশে তিনটি প্রতিষ্ঠান, সনাক কিশোরগঞ্জ, সমাজসেবা অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাতিষ্ঠানিক সেবার বিবরণ তুলে ধরে। সনাক তথ্য অধিকার আইন ও আবেদন করার নিয়ম উপস্থাপনের মাধ্যমে আলোচনাকে সমৃদ্ধ করেছে। অতিথিগনের বক্তব্যে যে বিষয়টি প্রাধাণ্য পায় তাহলো যেকোন প্রতিষ্ঠান থেকে তথ্য সুবিধা পাওয়ার জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে পরিস্কার ধারণা থাকতে হবে এবং একই সাথে আইনটাকে কার্যকরীকরণে সকলের ইতিবাচক আচরণ গুরুত্বপূর্ণ। সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করার লক্ষ্যে তথ্য অধিকার আইনকে কার্যকরী করণের বিকল্প নেই। তবে এ আইন যাদের অধিকারের কথা বলে তারাই এ আইন সম্পর্কে জ্ঞাত নয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে “আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস”কে কেন্দ্র করে সনাক, কিশোরগঞ্জ বিবিধ কর্মসূচির আয়োজন করে এর মধ্যে তথ্য অধিকার সপ্তাহ পালন ছিলো প্রসংশনীয়। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক সামিউল হক মোল্লা, সনাক সদস্য ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এড. মায়া ভৌমিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মো. মোস্তফা কামাল, সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ শামসুল হক, ২৫০ শয্যা জেরারেল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি ডা. মোঃ আতাইর রহমান। কার্যক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সাধারণ জনগণ, সনাক ও স্বজন সদস্য, ইয়েস গ্রুপে সদস্য, টিআইবি কর্মী ছাড়াও স্কুল কলেজের শিক্ষক ও প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।