ঈদের বাজারে প্রচন্ড গরম সহ্য করতে পারে নি।গাবতলী পশুর হাটে তীব্র গরমে পাঁচ লক্ষাধিক টাকার প্রায় ৩০ মণ ওজনের একটি গরু স্ট্রোক করে মারা গেছে। ৬ আগষ্ট,মঙ্গলবার দুপুর ২টার দিকে গাবতলী পশুর হাটে গরুটির মৃত্যু হয়।
টাইগার নামে ডাকা গরুটি লালন পালন করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক ।তিনি বলেন, প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। অনেক আদর যত্ন করে গরুটি লালন-পালন করেছি। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন। তবে, গরুর দাম কম করে হলেও ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি হওয়ার আশায় গাবতলীতে নিয়ে আসি।
তিনি আরও বলেন, সকালেও গরুটি ভালো ছিল। খাওয়া-দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। ধপাস করে মাটিতে পড়ে যায় ও পাঁচ মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ। কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাইনি।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: