ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

কাবার মিনারের কাছাকাছি এবার পূর্ণিমার চাঁদ!

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৪ পিএম

কাবার মিনারের কাছাকাছি এবার পূর্ণিমার চাঁদ!
২৩ ডিসেম্বর দিবাগত রাত ২৪ ডিসেম্বর ২০১৮’র প্রথম প্রহরে পূর্ণিমার চাঁদ দ্বিতীয় বারের মতো একেবারেই পবিত্র কাবাঘরের ওপর নেমে এসেছে। প্রথম বার কাবা ঘরের ওপর যে চাঁদ দেখা গিয়েছিল তা ছিল একটু দূরে। কিন্তু ২৩ ডিসেম্বর চাঁদ তার পূর্ণ আকৃতি সুস্পষ্ট করে কাবা ঘরের ওপর প্রায় ৫৮ মিনিট অবস্থান করে। ২৪ ডিসেম্বর রাত ১২ টা ২৮ মিনিটে পবিত্র কাবা ঘরের ওপর চাঁদ স্থির হয়। আর তা কাবা ঘরের ওপর থেকে যখন সরে যায় তখন ঘড়ির কাটায় রাত ১টা ৩১ মিনিট। তথ্যমতে,এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে। এভাবে কাবা ঘরের ডান দিকে চাঁদ ওঠাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করে। যদিও ইসলামের এ ধরনের সৌভাগ্যের বিষয় মনে করার কোনো তথ্য আছে কিনা তা জানা নেই। তবে পবিত্র কাবা ঘরের ওপর পরিপূর্ণ চাঁদের উপস্থিত বায়তুল্লায় অবস্থানকারী দর্শনার্থী ও ওমরাকারীদের হৃদয়কে আকৃষ্ট করেছে। খুব কাছ থেকে তারা অবলোকন করেছে সে দৃশ্য। সকলের চোখে-মুখে ভেসেছে তৃপ্তিময় সুখের অনুভূতি। পরিপূর্ণ চাঁদের আলোয় কাবা শরিফে উপস্থিত প্রত্যেকের অন্তরকেই যেন নিষ্পাপ আত্মার আলিঙ্গনে আবদ্ধ করেছে। প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর দিবাগত রাতে পবিত্র কাবা ঘরের ওপর চাঁদ ওঠেছিল। তবে সেটি ছিল অনেক ওপরে।