ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সাবেক মেয়র লুৎফুর রহমানের ‘ইয়েস ফর মেয়র’ বিজয়ী  

প্রকাশিত: ০৯ মে ২০২১, ১২:৪৫ এএম

সাবেক মেয়র লুৎফুর রহমানের ‘ইয়েস ফর মেয়র’ বিজয়ী  
বলতে গেলে টাওয়ার হ্যামলেটস বারার রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিদন্ধিতায়  লীডার হিসাবে একাই লড়েছেন। তার কণ্ঠস্বর যে টাওয়ার হ্যামলেটসবাসীর কণ্ঠস্বর ছিল, সেটা ৬মে নির্বাচনে ভোটাররা দেখিয়ে দিয়েছেনও।বিজয়ের হাসি হেসেছেন সাবেক  মেয়র লুৎফুর রহমান। ৪৫ হাজার ৭৮ ভোটের ব্যবধান নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেফারেন্ডামে সাবেক মেয়র লুৎফুর রহমান  সমর্থিত ইয়েস মেয়র ক্যাম্পেইন পেয়েছে ৬৩ হাজার ২৯ ভোট। এদিকে ইয়েস মেয়রের অপর পক্ষে ছিল লিডিং টুগেদার। যারা মূলত নো মেয়র ক্যাম্পেইন করেছিলেন তারা পেয়েছেন ১৭ হাজার ৯৫১ ভোট। লেবার পার্টির  ঘাঁটি হিসেবে পরিচিত  বাঙালি অধ্যুষ্যিত  টাওয়ার হ্যামলেটস বারায় ক্ষমতাশীন কনজারভেটিভ, বিরোধী দল লেবার , লিবডেম, গ্রীণ পার্টি সহ সকল দলের ক্যাম্পেইন ছিল লিডিং টুগেদার এর পক্ষে।  সে হিসাবে  একাই লড়েছেন সাবেক মেয়র লুৎফুর রহমান এবং জিতেছেন  টাওয়ার হ্যামলেটস রেফারেন্ডাম এ- ইয়েস মেয়র ক্যাম্পেইন । এই ক্যাম্পেইনে সাবেক মেয়র লুৎফুর রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশী বংশদ্ভোদ  বেথনাল্গ্রীণ এবং বো আসনের লেবার এমপি রুশনারা আলীও।  ছিলেন লেবার কেবিনেটের লিডিং টুগেদার  সমর্থনে। বলতে গেলে বারার অন্যান্য দলের সকল ছোট-বড় লীডার এক হয়েও সাবেক   মেয়র লুৎফুর রহমান এর ইয়েস মেয়র ক্যাম্পেনের কাছে লজ্জাজনক ভাবে ধরাশায়ী হয়েছেন। ভোটের পরিসংখ্যান বলছে- বারার বাসিন্দারা লুৎফুর রহমান সমর্থিত মেয়র পদ্ধতিই চান তারা। পর্যবেক্ষকরা বলছেন, ৬মের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেফারেন্ডামটি  সাবেক মেয়র লুৎফুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। ২০১৪ সালে তাকে মাঠ ছাড়তে হয়েছিল অপপ্রচার এবং দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে । গণভোটের এই বিশাল জয়ের মধ্যদিয় তিনি ভোটের রাজনীতিতে উজ্জ্বলভাবে  ফিরে আসলেন। এদিকে নিউহ্যামে ৪৪ হাজার ভোট পেয়ে ইয়েস মেয়র জয়যুক্ত হয়েছে। নো মেয়রের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ হাজার।