ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায়

যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে : যে সব সংকট তৈরি হতে পারে

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে : যে সব সংকট তৈরি হতে পারে

বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমঝোতা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে প্রবেশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট জটিলতার কারণে সরকারি কার্যক্রমে অর্থায়ন অক্টোবর থেকে বন্ধ হয়ে যেতে পারে এবং তা দীর্ঘায়িতও হতে পারে।

এ অবস্থায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিমানে ভ্রমণ থেকে শুরু করে চিড়িয়াখানা ভ্রমণ পর্যন্ত নানা ধরনের ভোগান্তি তৈরি হতে পারে।

রাজনৈতিক অচলাবস্থার কারণে কেন্দ্রীয় সরকারের প্রায় ৪০ শতাংশ কর্মী—অর্থাৎ প্রায় ৭ লাখ ৫০ হাজার জন—অবৈতনিক ছুটিতে যেতে পারেন।

বিমানে ভ্রমণ

শাটডাউনের কারণে বিমানে ভ্রমণকারীরা নানা ভোগান্তির মুখে পড়তে পারেন। নিরাপত্তা চেকিংয়ে দীর্ঘ লাইন তৈরি হতে পারে। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোল ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)-এর কর্মীরা বেতন না পাওয়ায় কাজে অনুপস্থিত থাকলে ফ্লাইটে দেরি হতে পারে।

যদিও এ ধরনের কর্মীদের ‘অপরিহার্য’ ধরা হয় এবং তারা কাজ চালিয়ে যাবেন, তবে শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না। ২০১৮-১৯ সালের শাটডাউনে এই কর্মীদের অসুস্থতাজনিত ছুটি বেড়ে গিয়েছিল, ফলে দেশজুড়ে ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

বিদেশ ভ্রমণ

যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদেরও সমস্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংস্থা জানিয়েছে, ভ্রমণের নথিপত্র প্রক্রিয়াকরণে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

সরকারি কর্মীরা

সবচেয়ে বেশি ভোগান্তি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শাটডাউন চলাকালে তারা বেতন পাবেন না। আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সুরক্ষাকর্মীরা দায়িত্বে থাকলেও তারাও বেতন ছাড়া কাজ করবেন।

সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সর্বাধিক কর্মী বরখাস্ত হবে সরকারের পাঁচটি বিভাগে—প্রতিরক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র ও নাসা। জীবিকার জন্য অনেক কর্মী বিকল্প চাকরি খুঁজতে বাধ্য হতে পারেন।

অপরিহার্য নন এমন কর্মীরা বাড়িতে বসে থাকতে বাধ্য হবেন। এতে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর কর্মীরা ছুটিতে গেলে চলমান গবেষণা কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে।

পার্ক ও উদ্যান

শাটডাউনে ফেডারেল জমি, জাতীয় পার্ক ও উদ্যানগুলো বন্ধ হয়ে যেতে পারে। গত শাটডাউনের সময়ও এসব স্থান দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল।

কারণ, এসব স্থানে কর্মরত রেঞ্জার ও অন্যান্য স্টাফকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের অনুপস্থিতিতে ভাঙচুর, চুরি ও পরিবেশের ক্ষতির ঘটনা ঘটেছিল। তাই এবারের শাটডাউনে এসব স্থান সম্পূর্ণ বন্ধ রাখার দাবি তুলেছেন সংরক্ষণকর্মীরা।

জাদুঘর ও চিড়িয়াখানা

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের জাদুঘরগুলো ৬ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগের বছরগুলোর আয় থেকে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

স্মিথসোনিয়ান পরিচালিত চিড়িয়াখানার প্রাণীদের যথারীতি যত্ন নেওয়া হলেও জনপ্রিয় লাইভ ওয়েবক্যাম সেবা বন্ধ থাকবে। ফলে অনলাইনে পান্ডা, হাতি বা সিংহ দেখার সুযোগ আর থাকবে না।

স্বাস্থ্য ও সামাজিক সেবা

বয়স্ক ও দরিদ্রদের জন্য মেডিকেয়ার ও মেডিকেইড চালু থাকলেও কর্মী সংকটের কারণে সেবায় বিলম্ব হতে পারে। নারী ও শিশুদের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি (ডব্লিউআইসি) তহবিল সংকটে পড়তে পারে।

বন্যাবিমা কর্মসূচি স্থগিত হলে অনেক বাড়ির মর্টগেজ প্রক্রিয়া বিলম্বিত হবে। দীর্ঘ শাটডাউন হলে ফেমা’র দুর্যোগ ত্রাণ তহবিলও ফুরিয়ে যেতে পারে।

ডাক বিভাগ

শাটডাউনের প্রভাব পড়বে না ডাক বিভাগে। ডাকঘর খোলা থাকবে এবং চিঠিপত্র যথারীতি বিতরণ হবে। কারণ, ডাক বিভাগ কংগ্রেসের তহবিলের ওপর নির্ভরশীল নয়; এটি স্বশাসিত এবং নিজস্ব আয়ে পরিচালিত হয়।