গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় বরাবরের মত এবারও (২০১৮ সালে) প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১জন এ প্লাস (A+), ১০জন এ গ্রেড (A), ১জন এ মাইনাস (A-), পেয়ে কৃতিত্ব অর্জন করে।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি, অভিভাবকসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহান। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও পরিচালনা কমিটির তদারকি থাকায় এমন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আরো ভাল ফলাফলের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূন ও প্রধান শিক্ষক কাজী ইছমতি জাহান বিদ্যালয়ের সফলতার স্বাক্ষর ধরে রাখার জন্য এলাকাবাসী ও অভিভাবকদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
ব্রিটেন প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে ধারবহরের মাশা মডেল টাউনে ২০০৯ সালে ৪০ শতক জমির ওপর প্রতিষ্ঠা করেন আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়’।
২০১২ সালে প্রথমবার প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করে। এ ধারাবাহিকতায় প্রতি বছরই সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে আসছে বিদ্যালয়টি। তিনি আরও বলেন সরকারী সহযোগিতা পেলে এ বিদ্যালয়কে গোলাপগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব।
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার
-
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
-
আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি
-
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে
-
ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম
-
হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা
আরও পড়ুন: