ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন

একক ভিসায় সৌদিসহ ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম

একক ভিসায় সৌদিসহ ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর

দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) চালু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা। আগামী বছর থেকেই এই ভিসা কার্যকর হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব।

তিনি জানান, চার বছরের সমন্বিত উদ্যোগের ফল এটি। উপসাগরীয় দেশগুলোর পর্যটন ও ভ্রমণ খাতকে সংযুক্ত করার সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি হিসেবে তিনি এই একক ভিসা প্রকল্পকে উল্লেখ করেন।

বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া বক্তৃতায় সৌদির পর্যটনমন্ত্রী আল-খাতিব বলেন, পর্যটন খাতে জিসিসি এখন এক ঐতিহাসিক সম্প্রসারণের দিকে এগোচ্ছে। আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো এবং নিরাপদ পরিবেশ এই অগ্রগতিকে সম্ভব করেছে।

তিনি বলেন, “জিসিসি দেশগুলো পর্যটন খাতে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হচ্ছে; যেখানে বর্তমানে তেল ও বাণিজ্যের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছে পর্যটন খাত।”

এই একক প্রবেশাধিকার ভিসার আনুষ্ঠানিক নাম হবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এর মাধ্যমে একবার আবেদন করেই ভ্রমণকারীরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান সফর করতে পারবেন।

২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সে সময় ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসার মতো যৌথ মডেলে এই ভিসা চালুর পরিকল্পনা করা হয়।

জিসিসি কর্মকর্তাদের মতে, উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার মূল উপাদান হবে এই ভিসা। এতে এমন পর্যটকরা উপকৃত হবেন, যারা একাধিক দেশে ভ্রমণ করতে চান কিন্তু প্রতিবার আলাদা ভিসা, ভিন্ন নিয়ম ও বাড়তি কাগজপত্রের ঝামেলায় যেতে চান না। প্রাথমিকভাবে এটি পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং আবেদন করা যাবে অনলাইনে।

ভ্রমণকারীরা চাইলে একটি দেশ বা ছয়টি দেশই বেছে নিতে পারবেন; যার মেয়াদ হতে পারে এক থেকে তিন মাস। এই ভিসা পৃথক ভিসার তুলনায় কম খরচসাপেক্ষ হবে বলেও আশা করা হচ্ছে।

ভিসা কার্যকর হলে আবেদনকারীদের পাসপোর্টের ন্যূনতম ছয় মাস মেয়াদ, আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী ফ্লাইটের টিকিট জমা দিতে হবে। জিসিসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াটি হবে সহজ—সরকারি অনলাইন পোর্টালে নথি আপলোড, ফি প্রদান এবং ই-মেইলে ডিজিটাল ভিসা পাওয়া যাবে।

আল-খাতিব বলেন, উপসাগরীয় অঞ্চলে বিমান যোগাযোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা সদস্য দেশগুলোর মধ্যে যাতায়াতের সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি জানান, গত বছর উপসাগরীয় অঞ্চলের চারটি প্রধান এয়ারলাইনস প্রায় ১৫ কোটি যাত্রী পরিবহন করেছে। এর মধ্যে ৭ কোটি যাত্রী উপসাগরীয় দেশগুলোর মধ্যেই ভ্রমণ করেছেন। এটি দেখায় যে আভ্যন্তরীণ ভ্রমণে বড় সম্ভাবনা এখনো অব্যবহৃত রয়েছে।

উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তারা জানিয়েছেন, জিসিসি একক ভিসা চালু হলে পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি পাবে, তারা একাধিক শহরে ভ্রমণ করবেন এবং ব্যয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে আরও বিস্তারিত প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিক চালুর আগে আবেদন পোর্টাল খুলে দেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ।