ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

সিলেট গোলাপগঞ্জে কার-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ
নিহত ২ আহত ৪ জন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / 1316
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে কার  ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে   ২ জন নিহত ও ৪ জন হয়েছেন। ১৮সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন নামক স্থানে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি প্রোভক্স প্রাইভেটকার ও মালবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে  নিহতরা সম্পর্কে দাদা ও নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আরিয়ানের বাবার নাম আবুল হাসনাত।

আহতদের মধ্যে শফিক উদ্দিনের স্ত্রী হোসনা বেগম (৫৫) ছাড়াও রয়েছেন তামান্না বেগম (২৫), ফাতিমা আক্তার (২৩) ও প্রাইভেটকার চালক নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে যাচ্ছিলেন শফিক উদ্দিন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন নামক স্থানে একটি মালবাহী (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার শফিক উদ্দিন ও আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও গোলাপগঞ্জ মডেল থানার থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী।
জানতে চাইলে ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে এবং গাড়ি ২ টি থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট গোলাপগঞ্জে কার-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ
নিহত ২ আহত ৪ জন

আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১