ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন

লন্ডনে প্রথমবারের মত বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্ট

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • / 1384
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে প্রথমবারের মত উদ্বোধন হলো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্ট মুজিব বর্ষ উপলক্ষে লন্ডনে প্রথমবারের মত উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের। নেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে গত ২৩ অক্টোবর পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল খানের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোনাফর আলী রিংকু, আব্দুল বাছির, আবদুর রহমান খান সুজা জুবায়ের আহমদ চৌধুরী।

আয়োজকরা জানিয়েছেন, ব্রিটেনে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিকে দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী দুই সপ্তাহের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে প্রথমবারের মত বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্ট

আপডেট সময় : ০৫:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০