ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

ম্যানচেষ্টারে সহকারী হাইকমিশনের স্বাধীনতা দিবস উদযাপন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / 1386
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ দূতাবাস (সহকারী হাইকমিশ) ম্যানচেষ্টারের উদ্যোগে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের উদ্যোগে দুটো অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ম্যনচেষ্টারের সিটি সেন্টারের ব্যস্ত এলাকা তারকাচিহ্নিত হোটেলে আয়োজীত প্রথম অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিল লীডার, কাউন্সিলারসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।ম্যানচেষ্টার, ওল্ডাম, রচডেল, আস্টন, কিথলী, বার্নলীসহ বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন । এছাড়া বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বশীল মানুষ এবং সাংবাদিকরা এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও মিসেস কানিজ ফাতেমা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির সামিরা ও রিয়ান হাবিবুল্লা’র  সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাউস অব কমন্সের সদস্য নাবেন্দ্র মিশরা, স্টকপোট কাউন্সিলের মেয়র কাউন্সিলার আডরিয়ান নটিংহাম, সাউথ টেইমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলার পাট্রি হাই।

অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিত আলোচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারার চিত্র তোলে ধরেন। ভোজসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যি দিয়ে এ ঝাকঝমকপূর্ন এ অনুষ্ঠানের সমাপ্তি হয় । ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আগত অতিথিদের বঙ্গবন্ধুর ছবিযুক্ত মূদ্রা উপহার দেয়া হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যানেচষ্টারের একটা ঐতিহাসিক চার্চ হলে । শুধুমাত্র কমিউনিটির মানুষের উপস্থিতিতে সোমবার (২৮মার্চ) আয়োজীত এ অনুষ্ঠানেও সবাইকে স্বাগত জানান সহকারী হাইকমিশনার রেজাউল করিম ও কানিজ ফাতেমা।

স্বাধীনতা দিবসের উপর অনুষ্টানে আলোচনা করেন আওয়ামীলীগের সুরাবুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান এডভোকেট মীর গোলাম মোস্তফা, সিপার মিয়া, রুহুল আমীন রুহেল, রুহুল আমীন চৌধুরী,ওয়েছ কামালি, ফয়জুল হক জুয়েল, গণি চৌধুরী প্রমূখ । সহকারী হাইকমিশনারের সমাপনী বক্তব্যের মধ্যি দিয়ে দীর্ঘ আলোচনা পর্বের সমাপ্তি হয় ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সাংস্কৃতিক সংগঠন এলসিবি ও অনামিকা । রাতের খাবারের মধ্যি দিয়ে শেষ হয়
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ম্যানচেষ্টারে সহকারী হাইকমিশনের স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২